মুরাদনগরে ঈমান্দী হাজী ফাউন্ডেশন’র উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল
আরিফ গাজী: কুমিল্লার মুরাদনগরে সেচ্ছাসেবী সামাজিক সংগঠন ঈমান্দী হাজী ফাউন্ডেশন এর উদ্যোগে এতিম শিক্ষাথর্ীদের নিয়ে ইফতার ও দোয়া মাহফিল আয়োজন করা হয়েছে।
বুধবার সন্ধ্যায় উপজেলার ধামঘর ইউনিয়নের গাইটুলী ঈমান্দী বাড়ীতে গাইটুলী মোহাব্বতীয়া ইসলামিয়া মাদ্রাসা ও এতিমখানার বাচ্চাদের নিয়ে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
ইফতারের পূর্ব মুহূর্তে দেশ-জাতির কল্যাণ, বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধি কামনা করেন গাইটুলী কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম বদিউল আলম।
এসময় উপস্থিত ছিলেন, ধামঘর ইনিয়নের চেয়ারম্যান মোঃ আবুল হাসেম সরকার, ইউপি সদস্য ফিরোজ আহমেদ, বিশিষ্ট সমাজসেবক বেলাল উদ্দিন সরকার, শিক্ষানুরাগী শাহজাহান মাষ্টার, আব্দুর রশিদ, উসমান গনি, শাহআলম ভুইয়া, কাশেম সরকার, জাহাঙ্গীর ভুইয়া, অদুদ কন্ট্রাকটর, হানিফ মিয়া, বাদশা মিয়া, আবুল সরকার, মোঃ শরিফ, রবিউল হাসান, ইমরান হোসেন, বাবুল সরকার, আব্দুল মালেক, হাসান আহমেদ, মহিবুল্লাহ, কাউছার আহমেদ, লোকমান হোসেন, খোরশেদ আলম, মোস্তফা মিয়া, আমির হামজা, কবির হোসেন, কাইয়ুম মিয়া, বাবুল মিয়া, ইকবাল হোসেন, নুরে আলম, মোমেন মিয়া, মোরশেদ মিয়া, মোরশেদ মিয়া, মোঃ রাকিব, মোঃ মিজানসহ বিভিন্ন এতিমখানার ছাত্র, শিক্ষক ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।।










