21720

কুমিল্লায় পাঁচ প্রতিষ্ঠানকে অর্ধলক্ষাধিক টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক: নানা অনিয়মের অভিযােগে কুমিল্লায় পাঁচটি প্রতিষ্ঠানকে অর্ধলক্ষাধিক টাকা জরিমানা করা হয়েছে। মঙ্গলবার সকাল থেকে দুপুর পর্যন্ত অভিযানটি পরিচালতি হয়। অভিযানের নেতৃত্ব দেন ভােক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কুমিল্লা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মাে: আছাদুল ইসলাম৷

অভিযান শেষে ভােক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কুমিল্লা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মাে: আছাদুল ইসলাম জানান, নিয়মিত অভিযানের অংশ হিসেবে মঙ্গলবার জেলার আদর্শ সদর উপজেলার কালিয়াজুড়ি, পালপাড়া ও বুড়িচং উপজেলার ভরাসার বাজার এলাকায় বিশেষ তদারকি অভিযান পরিচালনা করা হয়েছে।

ads

এ সময় মূল্য তালিকা প্রদর্শন না করা, খাদ্যে মানব স্বাস্থ্যের জন্য ক্ষতিকর রং এর মিশ্রন, অবৈবেধ প্রক্রিয়ায় খাদ্য প্রস্তুতকরণ, ওজনে কারচূপি করা, অতিরিক্ত দামে গ্যাস সিলিন্ডার বিক্রি এবং মেয়াদ উত্তীর্ণ ঔষধ বিক্রির মতাে ভােক্তা অধিকার বিরােধী কর্মকাণ্ডের সাথে জড়িত থাকার অভিযােগে ৫টি প্রতিষ্ঠানকে ভােক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর সংশ্লিষ্ট ধারায় ৫২ হাজার টাকা জরিমানা আরােপ ও আদায় করা হয়।

এছাড়াও অভিযানের সময় ভরাসার বাজারের নিত্যপণ্যের দোকানে মূল্য তালিকা প্রদর্শন নিশ্চিত করা হয়। ভােক্তা ও ব্যবসায়ীদের মাঝে সচেতনতা বৃদ্ধির জন্য ২৫০ লিফলেট ও মাস্কবিহীন জনসাধারণের মধ্যে মাস্ক বিতরণ করা হয়। তদারকিকালে হ্যান্ড মাইকের মাধ্যমে বিশেষ সেবা সপ্তাহ উপলক্ষে ব্যবসায়ীদের নির্ধারিত মূল্যে পণ্য বিক্রি, দৃশ্যমান স্থানে দোকানের মূল্য তালিকা প্রদর্শন, ক্রয়-বিক্রয় রশিদ সংরক্ষণ এবং ক্রেতা -বিক্রেতা উভয়কে মাস্ক ব্যবহারের নির্দেশনা দেয়া হয়। অভিযানে সংশ্লিষ্ট বাজার ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ এবং জেলা পুলিশের একটি টিম উপস্থিত থেকে সার্বিক সহযােগিতা করেন। জনস্বার্থে এ কার্যক্রম অব্যাহত থাকবে।

ads
ad

পাঠকের মতামত