21723

চৌদ্দগ্রাম পৌরসভা, ঘােলপাশা ও কনকাপৈত ইউপিতে প্রধানমন্ত্রীর ঈদ উপহার বিতরণ

সফিউল আলম: কুমিল্লার চৌদ্দগ্রামে মাননীয় প্রধানমন্ত্রী ঈদ উপহার বিজিএফ (নগদ অর্থ) ঈদ ফিতরে উপহার হিসেবে ৪৫০ টাকা করে পৌরসভায় ৪৬২১ শত হত দরিদ্র পরিবারের মাঝে বিতরণের শুভ উদ্বোধন করেন চৌদ্দগ্রাম উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও পৌরসভার মেয়র জিএম মীর হােসেন মিরু।

এদিকে উপজেলার গােলপাশা ইউনিয়নে খেটে খাওয়া হতদরিদ্র ৭৮৪ পরিবারের মাঝে প্রধান মন্ত্রীর ঈদ উপহার বিতরন কার্যক্রমের শুভ উদ্বোধন করেন উপজেলা আওয়ামী লীগের সদস্য ও ঘােলপাশা ইউনিয়নের চেয়ারম্যান কাজী জাফর আহমেদ।

ads

এদিকে একই দিনে উপজেলার কনকাপৈত ইউনিয়ন হতদরিদ্র খেটে-খাওয়া মানুষের মাঝে মাননীয় প্রধানমন্ত্রী ঈদ উপহার হিসিবে ৪৫০ টাকা এবং চেয়ারম্যানের নিজ তহবিল থেকে ৫০ টাকা সহ মােট ৫০০ টাকা করে বিতরণে শুভ উদ্বোধন করেন অত্র চৌদ্দগ্রাম উপজেলা আওয়ামিলীগের সদস্য ও ইউনিয়নের চেয়ারম্যান জাফর ইকবাল।

এসময় উপস্থিত ছিলেন বিভিন্ন ওয়ার্ডের সম্মানিত কাউন্সিলরবৃন্দ ও ইউপি সদস্য সহ আওয়ামীলীগের সহযােগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

ads
ad

পাঠকের মতামত