এড. মতিন খসরুর কবর জিয়ারত করলেন অধ্যক্ষ সেলিম
বুড়িচং-ব্রাহ্মণপাড়া নির্বাচনী এলাকার জাতীয় সংসদ সদস্য, বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য, বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নবনির্বাচিত সভাপতি, গণমানুষের প্রিয় নেতা, বীর মুক্তিযোদ্ধা এডভোকেট আব্দুল মতিন খসরুর কবর জিয়ারত করে দোয়ার আয়োজন করেছেন সোনার বাংলা কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সভাপতি, বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সাবেক পরিবেশ বিষয়ক সম্পাদক, বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ কমিটির সাবেক সহ-সম্পাদক, বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতি কুমিল্লা জেলা শাখার সাধারণ সম্পাদক, বিশিষ্ট শিক্ষাবিদ ও রাজনীতিবিদ অধ্যক্ষ আবু ছালেক মোঃ সেলিম রেজা সৌরভ।
তিনি বুধবার দুপুরে মরহুম আব্দুল মতিন খসরুর গ্রামের বাড়ি মিরপুর গিয়ে জোহরের নামাজ আদায় করে স্থানীয় মসজিদের ইমাম ও মুসল্লীদের সঙ্গে নিয়ে মরহুমের কবর জিয়ারত করেন এবং দোয়ার আয়োজন করেন।
এসময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন বুড়িচং উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ আবদুর রশিদ, সহ সভাপতি মোঃ আবদুর রহিম মাস্টার, ব্রাহ্মণপাড়া উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অধ্যক্ষ মোঃ নজরুল ইসলাম, বুড়িচং উপজেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মোঃ আবদুর রশিদ, সোনার বাংলা কলেজের ব্যবস্থাপনা বিভাগের বিভাগীয় প্রধান আওয়ামী লীগ নেতা অধ্যাপক মাসুদ পারভেজ, ব্রাহ্মণপাড়া উপজেলা আওয়ামী লীগ নেতা মিয়া মোহাম্মদ সাদি এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
দোয়া ও মোনাজাতে বুড়িচং-ব্রাহ্মণপাড়ার উন্নয়নের রূপকার, জনগণের প্রিয় নেতা এডভোকেট আব্দুল মতিন খসরুর বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে এবং মরহুমের পরিবার-পরিজন, দলীয় নেতা-কর্মী এবং বুড়িচং-ব্রাহ্মণপাড়ার সকল মানুষের মঙ্গল কামনা করে মহান আল্লাহ রাব্বুল আলামীনের দরবারে প্রার্থনা করা হয়।










