চৌদ্দগ্রাম মিয়াবাজারের কাঁকড়ি টাওয়ারে ‘টপ ভিউ’ ব্র্যান্ড শাে-রুমের উদ্বোধন
শফিউল আলম: কুমিল্লার চৌদ্দগ্রামের মিয়াবাজার কাঁকড়ি টাওয়ার শপিং সেন্টারের ২য় তলায় উন্নত ডিজাইনের দেশী-বিদেশী আধুনিক বিভিন্ন ব্র্যান্ডের পােশাকের বিপুল সমাহার নিয়ে শুভ উদ্বোধন হলাে টপ ভিউ নামের পােশাকের শাে-রুম। এ উপলক্ষে বুধবার স্থানীয় টপ ভিউ পােশাক পয়েন্টে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
দোয়া পরিচালনা করেন মিয়াবাজার জামিয়া রহমানিয়া মাদরাসার পরিচালক মুফতি জালাল উদ্দিন।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উজিরপুর ইউপি চেয়ারম্যান জয়নাল আবেদীন খােরশেদ, উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক জসিম উদ্দিন সর্দার, মিয়াবাজার ব্যবসায়ী সমিতির পরিচালনা কমিটির সাবেক সভাপতি সিরাজুল ইসলাম সর্দার, মিয়াবাজার জামে মসজিদ কমপ্লেক্স পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন হাজারী, কাঁকড়ি টাওয়ারের পরিচালক ইঞ্জিনিয়ার জাকির হােসেন স্বপন, চৌদ্দগ্রাম উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম-আহবায়ক মতিউল ইসলাম জালাল, উজিরপুর ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি হাসান আজিজ, কালিকাপুর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি সােহাগ মাহমুদসহ মিয়াবাজারের বিভিন্ন ব্যবসায়ী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।
টপ ভিউ’র সত্ত্বাধিকারী মােঃ সালাউদ্দিন বলেন, এখানে সকল প্রকার রেডিমেড পােশাক পাওয়া যাবে, যা এক দরে বিক্রি হবে। আমরা চেষ্টা করেছি দেশী-বিদেশী আধুনিক বিভিন্ন ব্যান্ডের সমাহার ঘটাতে। ঈদুল ফিতর উপলক্ষে আমরা দিচ্ছি সকল প্রকার পােশাকের উপর ৩০% পর্যন্ত ছাড়।










