21247

কুমিল্লার বরুড়ার সাবেক সাংসদ মাহাবুবুর রহমানের ইন্তেকাল

নিজস্ব প্রতিবেদক: ক‌রোনা আক্রান্ত হ‌য়ে কুমিল্লা বরুড়ার সা‌বেক জাতীয় সংসদ সদস্য ও কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সহ-সভাপতি মাহাবুবুর রহমান ভূইয়া(৭৫) ইন্তেকাল করিয়াছেন (ইন্না লিল্লাহী….. রাজিউন)।

তিনি মঙ্গলবার (২৭ এপ্রিল) সকাল সাড়ে ৯ টায় কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন।

ads

তার বাড়ি কুমিল্লার বরুড়া উপজেলার ১নং আগানগর ইউনিয়নের গোয়ালিয়া (চুনারিখলা ভূইয়া বাড়ি) গ্রামে।

উল্লেখ্যে, তিনি গত ৯ এপ্রিল প্রথম করোনা উপসর্গ নিয়ে কুমিল্লা মেডিকেল কলেজে ভর্তি হন। প্রথম রিপোর্টে করোনা পজেটিভ আসে। পরের রিপোর্টে করোনা নেগেটিভ আসে।

ads

মৃত্যুকালে তিনি এক স্ত্রী, এক পুত্র ও এক কন্যাসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।

তিনি এরশাদ সরকারের শাসনামলের ১৯৮৮ সাল থেকে ১৯৯০ সাল পর্যন্ত বরুড়ার সংসদ সদস্যে ছিলেন।

মরহুমের নামাজে জানাজা আজ বাদ আসর বড়হাতুয়া উচ্চ বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত হয়। পরে পারিবারিক গোরস্তানে দাফন করা হয়৷

ad

পাঠকের মতামত