বীর মুক্তিযুদ্ধা রুহুল আমিন বাচ্চুর ১১তম মৃত্যুবার্ষিকী আজ
সদর প্রতিনিধি: আজ বুধবার (২৮ এপ্রিল) বীর মুক্তিযোদ্ধা রুহুল আমিন বাচ্চুর (ওরফে কলার বাচ্চু) ১১তম মৃত্যুবার্ষিকী৷ ২০১০ সালের (২৮ এপ্রিল) এই দিনে তিনি ইন্তেকাল করেন। ১৯৭১ সালে মহান স্বাধীনতা যুদ্ধে ন্যাপ গেরিলার সদস্য হয়ে চান্দিনা ও দেবিদ্বার অংশে বীরত্বের সাথে যুদ্ধ করেন তিনি।
মরহুম কালার বাচ্চুর পরিবারের পক্ষ থেকে জামাতা সাইফুর রহমান সুজন জানান, করোনা ভাইরাস’র প্রাদুর্ভাবের কারণে স্বাস্থ্যবিধি মেনে মরহুমের ১১তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আজ বাদ আসর মরহুমের বিষ্ণুপুরস্থ বাসবভনে দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। দোয়া ও মাহফিলে আত্বীয়-স্বজন, বন্ধু-বান্ধব ও শুভাকাঙ্ক্ষীদের উপস্থিত থাকার জন্য পরিবারের পক্ষ থেকে অনুরোধ জানিয়েছেন এবং শ্বশুরের জন্য দোয়া কামনা করেছেন তিনি৷
ads









