20837

বরুড়ায় প্রতিবন্ধীদের মাঝে ইফতার ও খাদ্য সামগ্রী বিতরণ

নিজস্ব প্রতিবেদক: কুমিল্লার বরুড়া উপজেলার ‘ওরাই আপনজন’ সংগঠনের পক্ষ থেকে করোনাকালীন স্বাস্থ্য বিধি মেনে স্বল্প পরিসরে প্রতিবন্ধীদের মাঝে ইফতার ও খাদ্য সামগ্রী উপহার বিতরণ হয়েছে। আজ সোমবার (১৯ এপ্রিল) সকাল ১০টায় বরুড়ার ডক্টরস কমিউনিটি হসপিটালে ‘ওরাই আপনজন’ এর সভাপতি সাংবাদিক ইলিয়াস আহমেদ প্রতিবন্ধীর মাঝে এ উপহার সামগ্রী তুলে দেন।

এ সময় ওরাই আপনজন সংগঠন ও প্রতিবন্ধী সংগঠনের বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

ads

‘ওরাই আপনজন’ সংগঠনের সভাপতি সাংবাদিক ইলিয়াস আহমেদ বলেন, করোনাকালীন লক ডাউনে স্বাস্থ্য বিধি মেনে স্বল্প পরিসরে আমরা এ আয়োজন করেছি। কয়েকজন প্রতিবন্ধীর বাড়িতেও ইফতার সামগ্রী পৌঁছিয়ে দেওয়া হয়েছে। এ রমজানে দ্বিতীয় দফায় আমাদের এ ক্ষুদ্র আয়োজন। আমাদের কার্যক্রম সব সময় অব্যাহত থাকবে৷

ads
ad

পাঠকের মতামত