20833

বরুড়ায় জীবণশৈলী সংগঠনের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ

বরুড়া প্রতিনিধি: কুমিল্লার বরুড়া উপজেলায় জীবণশৈলী সংগঠনের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে।

রবিবার (১৮ এপ্রিল) দুপুর ১ ঘটিকায় সময় বরুড়া ফেয়ার হসপিটালের হলরুমে এ ইফতার সামগ্রী বিতরণ করা হয়।

ads

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালীর আবদুল মালেক উকিল মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক ও বিভাগীয় প্রধান ডা. মোহাম্মদ ইকবাল হোসেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব উন্নয়নের সহকারী কর্মকর্তা ইলিয়াছ মিয়া, সংগঠনের সাবেক সভাপতি ডা. কাজী শিহাব উদ্দিন পিয়েল, ডা. ইরফান শিহাব।

ads

অন্যান্যাদের মাঝে উপস্থিত ছিলেন মনির হোসেন, সংগঠনের সাধারণ সম্পাদক রাকিব উদ্দিন প্রমুখ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি খলিলুর রহমান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন তানভীর ফরাজী।

পরে দরিদ্র ও অসহায় মানুষের বাড়িতে বাড়িতে গিয়ে ত্রাণ সামগ্রী পৌছে দেওয়া হয়।

ad

পাঠকের মতামত