20698

মুরাদনগরে সরকারী নির্দেশনা অমান্য করায় জরিমানা

আরিফ গাজী: কুমিল্লার মুরাদনগরে প্রাণঘাতি করােনার সংক্রমণ রোধ ও ২য় ধাপ মােকাবেলায় সরকারের ঘােষিত ৭ দিনের লকডাউনের প্রথম দিনে নির্দেশনা অমান্য করায় বিভিন্ন ব্যবসায় প্রতিষ্ঠান ও ব্যক্তিকে জরিমানা করেছেন ভাম্যমাণ আদালত।

বুধবার সকাল থেকে বিকেল পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকায় উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট অভিষেক দাশ এর নেতৃত্বে ভাম্যমান আদালতের মাধ্যমে অভিযান পরিচালনা করা হয়।

ads

এসময় আরো উপস্থিত ছিলেন মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মােঃ সাদেকুর রহমান।

জানা যায়, করােনা পরিস্থিতি নিয়ন্ত্রন রাখতে সরকারের দেওয়া নির্দেশনা নিশ্চিত করতে উপজেলার সদর এলাকা, কোম্পানিগঞ্জ বাজার, নহল চৌমুহনী, বাখরাবাদ বাজারসহ বিভিন্ন স্থানে লকডাউন উপেক্ষা করে অপ্রয়োজনীয় দোকানপাট খােলা রাখা, বিক্রেতারা মাস্ক না পরে ব্যবসা পরিচালনা করা, অপ্রয়ােজনীয় ভাবে মাক্স না পরে ঘর থেকে বাহিরে বের হওয়াসহ বিভিন্নভাবে সরকারের নির্দেশনা ভঙ্গ করার অপরাধে তাদেরকে ভাম্যমাণ আদালতের মাধ্যমে মােট ১২টি মামলার বিপরীতে ২৭১০০ টাকা জরিমানা করা হয়েছে। পরে এ বিষয়ে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার অভিষেক দাশ বলেন, করােনা সংক্রমণ প্রতিরােধে বাধ্যতামূলক মাস্ক ব্যবহারে আরও কার্যকর ভূমিকা নেওয়া হবে। এছাড়া সরকারের ঘােষিত লকডাউন মানতে ও সাধারণ মানুষকে সচেতন করতে প্রতিনিয়ত মােবাইল ভ্রাম্যমান আদালত অব্যাহত থাকবে।

ads
ad

পাঠকের মতামত