যথাযোগ্য মর্যাদায় কুমিল্লায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত
মাইনুল হক: যথাযোগ্য মর্যাদায় কুমিল্লায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষে সোমবার (১৪ ডিসেম্বর) সকালে কুমিল্লা নগর উদ্যানের বঙ্গবন্ধু ম্যুরালসহ, শহীদের স্মরণে নির্মিত ভাস্কর্যে পুস্পস্তবক অর্পণ করেন কুমিল্লা সদর আসনের সংসদ সদস্য ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাজী আ.ক.ম বাহাউদ্দিন বাহার, নারী সংসদ সদস্য আঞ্জুম সুলতানা সীমা, জেলা প্রশাসক মোঃ আবুল ফজল মীর পিএএ, পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম বিপিএম (বার) পিপিএম, জেলা সিভিল সার্জন ডা. মো. নিয়াতুজ্জামান, জেলা মুক্তিযোদ্ধা সংসদ, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠন, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষাথীসহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ শ্রদ্ধা জানান।
ads









