15362

বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাংচুরের প্রতিবাদে কুমিল্লায় মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক: ‘জাতির পিতার সম্মান রাখবো মোরা অম্লান’ এ স্লোগানে কুমিল্লায় বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাংচুরের প্রতিবাদে মানববন্ধন ও র‌্যালি করা হয়েছে। শনিবার বেলা সাড়ে ১০ টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত নগরীর টাউনহল মাঠে ঘন্টাব্যাপী এ কর্মসূচি পালন করা হয়। পরে একটি র‌্যালি নগর উদ্যাণ সংলগ্ন বঙ্গবন্ধুর ম্যুরালে গিয়ে শেষ হয়।

ads

এর আগে প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন কুমিল্লা-৬ (সদর) আসনের সংসদ সদস্য ও মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা হাজী আ.ক.ম বাহাউদ্দিন বাহার, জেলা প্রশাসক মো. আবুল ফজল মীর পিএএ ও পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম বিপিএম (বার) পিপিএম প্রমুখ।

কর্মসূচিতে জেলা সদরে কর্মরত বিভিন্ন সরকারি দপ্তর ও শিক্ষা প্রতিষ্ঠানের কর্মরত কর্মকর্তা-কর্মচারীগণ অংশগ্রহণ করেন।

ads
ad

পাঠকের মতামত