র্যাব’র এর অভিযানে ১,৯৩০ পিস ইয়াবাসহ আটক ২
প্রেস বিজ্ঞপ্তি: র্যাব-১১, সিপিসি-২ এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ২৯ নভেম্বর ২০২০ ইং তারিখ মধ্য রাতে কুমিল্লা জেলার কোতয়ালি থানাধীন আমতলী এলাকায় চট্টগ্রাম টু ঢাকাগামী মহাসড়কে বিশেষ অভিযান পরিচালনা করে টি আর ট্রাভেলস বাসে ইয়াবা পরিবহনকালে দুইজন মাদক ব্যবসায়ীকে হাতেনাতে গ্রেফতার করা হয়। এসময়ে টি আর ট্রাভেলস বাসটি তল্লাশী করে ১,৯৩০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীরা হলো ঢাকা জেলার মোগদা থানার ৯২/মানিকনগর গ্রামের মৃত রবিউল্লাহ এর ছেলে মোঃ স্বপন মিয়া (৪০) ও নেত্রকোনা জেলার কেন্দুয়া থানার কছন্দারা গ্রামের মৃত মোকছেদ আলীর ছেলে মোঃ খায়রুল ইসলাম দ্বীপ্ত (২৬)। এক্ষেত্রে মাদক পরিবহনের কাজে ব্যবহৃত টি আর ট্রাভেলস বাসটিও জব্দ করা হয়।
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদেরকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও অনুসন্ধানে তারা দীর্ঘদিন যাবৎ জব্দকৃত বাসে যাত্রী পরিবহনের আড়ালে কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে ইয়াবাসহ বিভিন্ন মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল বলে স্বীকার করে। উক্ত বিষয়ে ধৃত আসামীদের বিরুদ্ধে কুমিল্লা জেলার কোতয়ালি থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন। মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র্যাবের অভিযান অব্যাহত থাকবে।









