14898

মুজিব বর্ষ উলপক্ষে সেনাবাহিনীর সাইক্লিং এক্সপেডিশন দলের কুমিল্লা সেনানিবাসে আগমন

মাইনুল হক: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্মশত বার্ষিকী উপলক্ষে বাংলাদেশ সেনাবাহিনীর সার্বিক তত্ত্বাবধানে “মুজিব বর্ষ সাইক্লিং এক্সপেডিশন-২০২০” এর সাইক্লিং দল সোমবার (২৩ নভেম্বর) কুমিল্লার দাউদকান্দির হাসানপুর এস এন সরকারী ডিগ্রী কলেজ হতে কুমিল্লা সেনানিবাসে আগমন করেছে।

সাইক্লিং এক্সপেডিশন দল কুমিল্লা সেনানিবাসে আগমন করলে উক্ত সেনানিবাসের উর্ধ্বতন কর্মকর্তাগণ তাদের অর্ভ্যথনা জানান।

ads

কুমিল্লা সেনানিবাসে পৌছার পর শহীদ স্মৃতিসৌধ ‘যাদের রক্তে মুক্ত স্বদেশ’ এ পুস্পস্তবক অর্পন করেন এবং এমআর চৌধুরী গ্রাউন্ডে বঙ্গবন্ধুর প্রতিকৃতির সাথে এক্সপেডিশন দলের ফটোসেশন হয়।

ads

উল্লেখ্য, সরকার গত ১৭মার্চ ২০২০ থেকে ২৬মার্চ ২০২১সাল পর্যন্ত সময়কালকে মুজিববর্ষ হিসেবে উদযাপনের সিদ্ধান্ত নিয়েছে। এরই ধারাবাহিকতায় গত ০৮ নভেম্বর ২০২০ তারিখে বাংলাদেশ সেনাবাহিনীর কর্মকর্তা ও সৈনিকসহ সর্বমোট ১০০ জন সেনাসদস্য অদম্যশক্তি ও সাহসিকতার সাথে তেঁতুলিয়া বাংলাবান্ধা জিরো পয়েন্ট থেকে টেকনাফ পর্যন্ত ১০১০ কিঃমিঃ পথ পাড়ি জমানোর উদ্দেশ্যে যাত্রা শুরু করে। সম্পূর্ণ পথে জাতির পিতার জন্মশতবর্ষের চেতনাকে আরো তাৎপর্যপূর্ণ করে তোলার প্রচেষ্টা গ্রহণ করা হয়েছে। একই সাথে একাত্তরের চেতনাকে মহিমান্বিত করে তোলার জন্য ৭১ জন সাইক্লিষ্ট এই অপরাজেয় সাইক্লিং এক্সপেডিশন চলমান রাখবে। আগামী ০৩ ডিসেম্বর ২০২০ তারিখে টেকনাফে (শাহ পরীর দ্বীপ)মুজিববর্ষ সাইক্লিং এক্সপেডিশন-২০২০ শেষ হবে।

সাইক্লিং এক্সপেডিশন টিম এর দায়িত্বে থাকা কর্মকর্তা লে.কর্ণেল মোঃ সফিউল আলম (পিএসসি,জি) জানান, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালি, স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী উপলক্ষে বাংলাদেশ সেনাবাহিনীর সার্বিক তত্ত্বাবধানে “মুজিব বর্ষ সাইক্লিং এক্সপেডিশন-২০২০”এর সাইক্লিং দল তেতুলিয়া থেকে টেকনাফ পর্যন্ত ১০১০ কি:মি: পথ পাড়ি দিয়ে সম্পূর্ণ পথে জাতির পিতার জন্মশতবর্ষের চেতনাকে আরো তাৎপর্যপূর্ণ করে তোলার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। এ টিম আজ কুমিল্লা সেনানিবাসে থাকবে। আগামীকাল সকালে ফেনীর উদ্দেশ্যে যাত্রা করবে৷

ad

পাঠকের মতামত