বুড়িচংয়ে জেল হত্যা দিবসে শোক র্যালি, আলোচনা সভা ও দোয়া
বুড়িচং প্রতিনিধি: আজ মঙ্গলবার বিকালে কুমিল্লার বুড়িচং উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে জাতীয় জেল হত্যা দিবসে শোক র্যালি, আলোচনা সভা ও দোয়া মাাহফিল অনুষ্ঠিত হয়েছে।
ভিডিও কনফারেন্সে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী, আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট আব্দুল মতিন খসরু৷

সভায় সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি, জেলা আইন জীবি সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট আবুল হাসেম খাঁন এবং পরিচালনায় ছিলেন উপজেলা যুবলীগের প্রস্তাবিত সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মোঃ বাছির খাঁন।
র্যালিতে নেতৃত্ব দেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক উপজেলা চেয়ারম্যান আখলাক হায়দার।
এসময় র্যালিতে অংশ গ্রহণ করেন উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ মশিউর রহমান খান, আওয়ামীলীগ নেতা অধ্যক্ষ আবু সালেক মোঃ সেলিম রেজা সৌরভ, সাবেক সহ-সভাপতি মোঃ আব্দুর রশিদ, দপ্তর সম্পাদক বিষ্ণু কুমার ভট্টাচার্য্য, অধ্যাপক মোঃ আলমগীর হোসেন, শ্রম বিষয়ক সম্পাদক মোঃ দেলোয়ার হোসেন বাচ্চু, মোঃ আব্দুল জলিল, বন পরিবেশ বিষয়ক সম্পাদক আব্দুর রশিদ, মাজেদুল হক মেম্বার, আব্দুল জলিল, মোঃ নেয়াজ আলী সর্দার, মোঃ ছফি উল্লাহ, ইসাক মেম্বার, ষোলনল ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইফ উদ্দিন মানিক, পীর যাত্রাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন ঠিকাদার, রাজাপুর ইউনিয়ন এর সেক্রেটারি মোঃ পারভেজ খান, বাকশীমুল ইউনিয়ন এর সেক্রেটারি মোঃ মিজানুর রহমান লিটন, সাংগঠনিক সম্পাদক জিয়ার রহমান খান হিমেল, ষোলনল ইউনিয়ন এর সাংগঠনিক সম্পাদক মোঃ বাদল খা মেম্বার, যুগ্ম সম্পাদক মোঃ মনির হোসেন ইন্টারনেট, উপজেলা শ্রমিক লীগের সভাপতি মোঃ ওবায়দুল হক লিটন, উপজেলা যুবলীগের প্রস্তাবিত সভাপতি মোঃ বিল্লাল হোসেন, যুবলীগ নেতা আবু ইসলাম, ফারুক খান মেম্বার, মাহাবুবুর রহমান ওয়ালটন, গিয়াস উদ্দিন হাবিবু উল্লাহ হাবুল, অশিকুর রহমান খান, রিপন খান, হাসানুল ইসলাম জুয়েল,সাইফুল ইসলাম চৌধুরী, বুড়িচং উপজেলা আওয়ামী যুব কল্যান পরিষদের প্রতিষ্ঠাতা ও সাবেক সাধারণ মোঃ নেয়া মাতুল হোসেন জাকির, শ্রমিক লীগের দপ্তর সম্পাদক মোঃ আব্দুল মান্নান মনা, নেতা মোঃ তারু মিয়া, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোঃ লেলিন পিপু, সেক্রেটারি জাহিদ হাসান, প্রচার সম্পাদক মোঃ জসিম উদ্দিন, জাকির হোসেন দেবপুরী, উপজেলা ছাত্র লীগের প্রস্তাবিত সভাপতি মোঃ গিয়াস উদ্দিন, প্রস্তাবিত সাধারণ হাসান আহাম্মদ সুমন প্রমুখ।
এসময় উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও অঙ্গ সংগঠনের বিভিন্ন নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।








