14208

কেন্দ্রীয় ঈদ-ই-মীলাদুন্নবী উদযাপন কমিটির মতবিনিময় সভা

নিজস্ব প্রতিবেদক: সারাবিশ্বজুড়ে ছড়িয়েপড়া করোনা ভাইরাস সংক্রমনরোধে সরকারি নির্দেশনা মোতাবেক বিভিন্ন মাহফিল সমাবেশ বন্ধ থাকায় ঘরোয়া পরিবেশে স্বাস্থ্যবিধী মেনে সোমবার (২৬ অক্টোবর) বেলা ১১ ঘটিকায় কুমিল্লা প্রেস ক্লাব মিলনায়তনে কুমিল্লা কেন্দ্রীয় ঈদ-ই-মীলাদুন্নবী ছাল্লাল্লাহু তা’য়ালা আলাইহি ওয়া ছাল্লাম উদযাপন কমিটির প্রেস কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে।

এতে সভাপতিত্ব করেন কমিটির সহ-সভাপতি আলহাজ্ব শাহ মোহাম্মদ আবদুল ওয়াহিদ সবুরী বখ্শী।

ads

সভা পরিচালনা করেন জুলুছ সম্পাদক খাদেম মোহাম্মদ ফিরোজ আল-মাইজভান্ডারী।

সভার শুরুতে পবিত্র কালামেপাক থেকে তেলাওয়াত করেন বাংলাদেশ তরিকত ফেডারেশন (বি.টি.এফ) কুমিল্লা জেলা কমিটির সাধারণ সম্পাদক আলহাজ্ব মাওলানা ডা. মোহাম্মদ আবদুল কাদের খাঁন মাধবপুরী।

ads

না’ত শরীফ পেশ করেন কুমিল্লা ইসলামিয়া আলিয়া কামিল মাদরাসার মুদার্রীস হাফেজ মাওলানা মোহাম্মদ আমিনুল ইসলাম আকবরী।

স্বাগত বক্তব্য রাখেন অর্থ সম্পাদক আলহাজ্ব শাহ মোহাম্মদ আলমগীর খাঁন আল-মাইজভান্ডারী। সাংবাদিকদের শুভেচ্ছা জানিয়ে লিখিত বক্তব্য ও আখিরী মুনাজাত পেশ করেন দপ্তর সম্পাদক আলহাজ্ব শাহ মোহাম্মদ ইউনুছ গাফ্ফারী বখ্শী।

এ সময় উপস্থিত ছিলেন প্রচার সম্পাদক মোহাম্মদ মানিক মিয়া খন্দকার, নবীনগর বিশ্ব এলাহী মঞ্জিল সাতমুড়া দরবার শরীফের গদ্দিনশীন পীরে তরীকত এড.মোহাম্মদ আবদুল কাইয়ূম চিশতী, কুমিল্লা জেলা আহ্লে সুন্নাত ওয়াল জামা’য়াত এর সহ-সভাপতি ও মেঘনা লাইফ ইন্সুরেন্স কোং লিঃ এর যুগ্ন নির্বাহী পরিচালক মোহাম্মদ আবু বকর, মহানগর আহ্লে সুন্নাত ওয়াল জামা’য়াত এর সাধারণ সম্পাদক মোহাম্মদ এনামুল কবির মাইজভান্ডারী, সদর দক্ষিন আহ্লে সুন্নাত ওয়াল জামা’য়াত এর আহবায়ক মোহাম্মদ আলী নোয়াব, মহানগর ছাত্রসেনার সাবেক সভাপতি মোহাম্মদ জাবের হোসাইন, সভাপতি ছালেহ আহম্মদ, সাংগঠনিক সম্পাদক হাফেজ মোহাম্মদ কামরুল হাসান প্রমুখ।

বক্তারা বলেন, ১৯৭৪ ইং সাল থেকে ধারাবাহিকভাবে কুমিল্লা কেন্দ্রীয় ঈদ-ই-মীলাদুন্নবী ছাল্লাল্লাহু তা’য়ালা আলাইহি ওয়া ছাল্লাম উদযাপন কমিটির এই জশনে জুলুছ ও মাহফিল চলে আসছে। এই কমিটির সভাপতি থাকেন পদাধিকার বলে সিটি কর্পোরেশন এর মেয়র মহোদয়। ঐতিহ্যবাহী এই জশনে জুলুছ ও মাহফিলে কুমিল্লার বিভিন্ন দরবার শরীফ, খানকাহ শরীফ, বিভিন্ন সুন্নী সংগঠন ও কুমিল্লার আপামর জনসাধারণ অংশ গ্রহন করে থাকেন। প্রতি বছরই উক্ত জশনে জুলুছ ও মাহফিলে সহযোগীতা রাখার জন্য নেতৃবৃন্দ কুমিল্লার জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন ও সাংবাদিকবৃন্দের প্রতি অভিনন্দন জানান। এবারেও আগামী ২৯ অক্টোবর বৃহষ্পতিবার কুমিল্লা দারোগাবাড়ী মাজার শরীফ মসজিদে অনুষ্ঠিতব্য জশনে জুলুছ ও মাহফিলে সার্বিক সহযোগীতা রাখার জন্য নেতৃবৃন্দ জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন ও সাংবাদিকবৃন্দের প্রতি উদাত্ব আহবান জানান।

ad

পাঠকের মতামত