বুড়িচং প্রতিনিধি: কুমিল্লার বুড়িচং উপজেলা, আওয়ামী লীগের সাবেক দপ্তর সম্পাদক, রাজাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি এবং ৪ বারের নির্বাচিত সাবেক ইউপি সদস্য মোঃ শাহ আলম (৬৪) রোববার দুপুর ২,টায় ঢাকা আনোয়ার খান মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীনে মৃত্যু বরণ করেন (ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
মৃত্যু কালে তিনি স্ত্রী ৪ ছেলে, ১ মেয়ে নাতি নাতনি সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ অাত্মীয় স্বজন রেখে গেছেন। সোমবার সকাল ১০ টায় মরহুমের নিজ গ্রাম বুড়িচং উপজেলার রাজাপুর ইউনিয়নের বারেশ্বর গ্রামের হাইস্কুল মাঠে জানাজা শেষে লাশ পারিবারিক কবরস্থানে দাফন করা হবে। মরহুমের জানাজায় অংশ গ্রহণ করার জন্য পরিবারের ও রাজনৈতিক দলের পক্ষ থেকে সকলের প্রতি বিশেষ ভাবে অনুরোধ জানানো হয়েছে।
ads






