চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি তুষার, সা. সম্পাদক স্বচ্ছ
নিজস্ব প্রতিবেদক : কেন্দ্রীয় ছাত্রলীগের নির্দেশনায় বাংলাদেশ ছাত্রলীগ, চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখা আগামী এক বছরের জন্য সদর উপজেলার নতুন কমিটি ঘোষণা করেছে।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) বাংলাদেশ ছাত্রলীগ, চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার সভাপতি আরিফুর রেজা ইমন ও সা. সম্পাদক ডা. সাইফ জামান আনন্দ এ কমিটির অনুমোদনে স্বাক্ষর করেন।
অনুমোদিত কমিটির সভাপতি আব্দুল আওয়াল তুষার ও সা. সম্পাদক ফিরোজ আসেফ স্বচ্ছ।
এ বিষয়ে জেলা ছাত্রলীগের সভাপতি আরিফুর রেজা ইমন বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শকে বুকে ধারণ করে জেলা ছাত্রলীগ কাজ করে যাচ্ছে। এরই মধ্যে করোনা পরিস্থিতিতে আমরা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় অসহায়, গরীব ও কর্মহীন মানুষদের খাদ্যসহ বিভিন্ন ধরনের ত্রাণ বিতরণ করেছি।
তিনি আরও বলেন, করোনা পরিস্থিতির জন্য কমিটি দিতে কিছুটা বিলম্ব হয়েছে। আজ চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার কমিটি অনুমোদন দেয়া হয়েছে। বাকী কমিটিগুলোও একে একে হয়ে যাবে।










