লাকসামে নৈরপাড় আর্যধাম বৌদ্ধ বিহারে কঠিন চীবরদান অনুষ্ঠিত
লাকসাম প্রতিনিধি: কুমিল্লার লাকসাম উপজেলা কান্দিরপাড় ইউনিয়নে প্রতিবছরের ন্যায় শনিবার সকালে নৈরপাড় আর্যধাম বৌদ্ধ বিহারে শান্তিপূর্ন ভাবে কঠিন চীবরদান অনুষ্ঠিত হয়েছে।
উদযাপন কমিটির লোকজন ভোর থেকে ধর্মীয় কার্যক্রম শুরু করেন। পূর্ব পুরুষের আত্মার সদগতি কামনায় জল নিবেদন করা হয়েছে। সকাল থেকে নারী পুরুষ ও এলাকার গন্যমান্য লোকজন বিহার প্রাঙ্গণে এসে ধর্মীয় আলোচনা মনোযোগ সহকারে শ্রবণ করেন।
ads
এসময় উপস্থিত ছিলেন- বিহার কমিটির সভাপতি ডাঃ রবীন্দ্র সিংহ, সাধারণ সম্পাদক কল্যান মিত্র বড়ুয়া, পরিচালনায় অমূল্য সিংহ৷ ধর্মীয় বিষয়ে আলোচনা রাখেন- কুমিল্লা-নোয়াখালী সংঘরাজ ভিক্ষু সমিতির সভাপতি প্রজ্ঞাশ্রী মহাথের, উপাধ্যক্ষ কুমিল্লা কনকস্তুপ বৌদ্ধ বিহার ধর্মপাল থেরসহ অন্যাণ্য ভিক্ষুবৃন্দ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বাদল সিংহ।
ads










