চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এনাম ফাউন্ডেশন অর্থায়নে ঘর নির্মাণ
মো: সফিউল আলম: কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কোভিড-১৯ ভাইরাস সনাক্তে নমুনা সংগ্রহ ও স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তার কথা চিন্তা করে কাজী এনাম ফাউন্ডেশন নিজস্ব অর্থায়নে নির্মান করে দিল ঘর৷ শুক্তবার (২৫ সেপ্টেম্বর) ঘরটি রোগী ও স্বাস্থ্যকর্মীদের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে৷
নমুনা সংগ্রহের ঘরটি উদ্বোধন করেন চৌদ্দগ্রাম উপজেলা নির্বাহি অফিসার মাসুদ রানা৷
চৌদ্দগ্রাম প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল জলিল এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন চৌদ্দগ্রাম উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এবিএম বাহার, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার হাসিবুর রহমান, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ছাকিনা বেগম, সমাজসেবা কর্মকর্তা নাসির উদ্দিন, আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার গোলাম কিবরিয়া৷
ফাউন্ডেশনের চেয়ারম্যান কাজী এনামুল হক বলেন, এনাম ফাউন্ডেশন সবসময় মানবতার সেবায় নিয়োজিত৷ করোনা ভাইরাসসহ প্রাকৃতিক দুর্যোগ ও বিভিন্ন উন্নয়নমূলক কাজে মানুষের পাশে ছিল এবং থাকবে৷ চৌদ্দগ্রাম উপজেলা বাসীকে করোনা ভাইরাস থেকে রক্ষা পাওয়ার জন্য সচেতন থাকার অনুরোধ জানান তিনি৷










