নবাব ফয়জুন্নেছা চৌধুরাণী’র ১১৭তম মৃত্যুবার্ষিকীতে আলোচনা সভা
মাইনুল হক: নবাব ফয়জুন্নেছা চৌধুরাণী’র ১১৭তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে৷ কুমিল্লা জেলা প্রশাসনের আয়োজনে আজ বুধবার (২৩ সেপ্টেম্বর) বিকেলে কুমিল্লা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সভাটি অনুষ্ঠিত হয়৷
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কুমিল্লা জেলা প্রশাসক আবুল ফজল মীর পিএএ৷

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ নুরুজ্জামান এর সভাপতিত্বে ও জেলা কালচারাল অফিসার সৈয়দ আয়াজ মাবুদের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন লেখক ও গবেষক এড. গোলাম ফারুক, বেগম রোকেয়া পদক প্রাপ্ত বিশিষ্ট নারীনেত্রী পাপড়ি বসু, জেলা শিক্ষা অফিসার আবদুল মজিদ, সাংবাদিক আবুল হাসনাত বাবুল, প্রত্নতত্ত্ব অধিদপ্তরের আঞ্চলিক পরিচালক ড. আতাউর রহমান, কুমিল্লা ফয়জুন্নেসা গার্লস হাই স্কুলের প্রধান শিক্ষিকা রোকসানা বেগম, সাংবাদিক ও গবেষক আবুল কাশেম হৃদয়, আজাদ সরকার প্রমুখ।
অনুষ্ঠানে সঞ্চালনা করেন জেলা কালচারাল অফিসার সৈয়দ আয়াজ মাবুদ৷










