বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক’র ভবনের কাজের উদ্বোধন
নিজস্ব প্রতিবেদক: কুমিল্লা মহানগরীর ১৪নং ওয়ার্ডের দ্বিতীয় মুরাদপুর ডল হাউজ রোডে বীর মুক্তিযোদ্ধা সুবেদার এ কে এম ফজলুল হক সাহেবের ৩তলা বিশিষ্ট বাড়ির কাজ উদ্বোধন করেন কুমিল্লা জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান ও মহানগর আওয়ামী যুবলীগের আহ্বায়ক আবদুল্লাহ আল মাহমুদ সহিদ৷

ads
এ সময় উপস্থিত ছিলেন কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সদস্য ও ১৩, ১৪ ও ১৫নং ওয়ার্ডের মহিলা কাউন্সিলর নুরজাহান আলম পুতুল, কুমিল্লা আইন কলেজের সাবেক জিএস ও যুবলীগ নেতা আবদুস সামাদ মহান, ১৪নং ওয়ার্ড আওয়ামী লীগের কোষাধ্যক্ষ মোঃ রাশেদুল আলম রন্টি সহ অন্যান্য নেতৃবৃন্দ৷
ads










