12924

বরুড়ায় টয়লেটের কমোডর থেকে নবজাতক উদ্ধার

বরুড়া প্রতিনিধিঃ কুমিল্লার বরুড়ায় টয়লেটের কমোডর থেকে জীবিত অবস্থায় এক নবজাতক শিশুকে উদ্ধার করেছে স্থানীয় এলাকাবাসী।

জানা গেছে, উপজেলার আদ্রা ইউনিয়নের একবাড়িয়া তালুকদার বাড়িতে ডাক্তার মেঃ আল-আমীন এর বাড়ির বাহিরের একটি টয়লেট থেকে বৃহস্পতিবার রাতে নবজাতকের কান্নার শব্দ শুনে স্থানীয় লোকজন এগিয়ে যায়।
পরে স্থানীয় ইউপি চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) মোঃ মিজানুর রহমান খবর দিলে তিনি স্থানীয় এলাকাবাসীর সহযোগিতায় ওই টয়লেটের ভেতরে কমোডর থেকে নবজাতক ছেলে শিশুটিকে উদ্ধার করে বরুড়া থানায় খবর দেন। পরে বরুড়া থানার এস আই মোঃ আনিসুর রহমান আহত শিশুটিকে উদ্ধার করে চিকিৎসার জন্য বরুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিজ ভর্তি করেন।

ads

বর্তমানে শিশুটি এসআই আনিস ও একবাড়িয়া গ্রামের মোঃ ফারুক হোসেন তালুকদারের দায়িত্বে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে।

ads
ad

পাঠকের মতামত