চৌদ্দগ্রাম’র কনকাপৈতে এডিস মশা নিয়ন্ত্রণে ‘ফগার মেশিন’
মোঃ সফিউল আলম: সাবেক রেলপথ মন্ত্রী মুজিবুল হক মুজিব এমপির নির্দেশে পরিস্কার পরিচ্ছন্নতার লক্ষ্যে ও ডেঙ্গুর প্রকোপ থেকে কনকাপৈত ইউনিয়নবাসীর সুরক্ষায় মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) বিকালে কনকাপৈত ইউনিয়নের বিভিন্ন ওয়র্ডের ড্রেন পরিস্কার ও প্রাপ্তবয়স্ক মশা নিধনের জন্য এডাল্টিসাইড এবং মশার লার্ভা (ডিম) ধ্বংসের জন্য লার্ভিসাইড ওষুধ ছিটানো হয়। ফগার মেশিনের সাহায্যে এডাল্টিসাইড ওষুধ ধোঁয়া আকারে ছিটানো হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কনকাপৈত ইউনিয়ন পরিষদের ইউপি চেয়ারম্যান জাফর ইকবাল৷
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কনকাপৈত ইউনিয়ন পরিষদের সচিব আবু সাঈদ সুমন, কনকাপৈত ইউনিয়ন যুবলীগের সভাপতি মুজিবুল হক মজিব, ককনকাপৈত ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন শাহীন, প্যানেল চেয়ারম্যান ও ৩নং ওয়ার্ড মেম্বার মো: হোসেন ভুট্টু, ৮ নং ওয়ার্ড মেম্বার শাহাবুউদ্দিন মোল্লা, ৭নং ওয়ার্ড মেম্বার জয়নাল আবদীন, ৬নং ওয়ার্ড মেম্বার জালাল উদ্দীন, কনকাপৈত ইউনিয়ন আওয়ামী লীগ নেতা ইসমাইল চৌ:, যুবলীগ নেতা শরীফ, কনকাপৈত ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন শাকিল ও কনকাপৈত ইউনিয়ন আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগের নেতাকর্মীসহ বিভিন্ন ব্যক্তিবর্গ৷









