সুখে-দুঃখে শিবগঞ্জের জনগণের পাশে আছি, থাকবো : সৈয়দ মনিরুল ইসলাম
নিজস্ব প্রতিবেদক: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ পৌরসভার নির্বাচনে মেয়র পদপ্রার্থী, সাবেক ছাত্রনেতা, বিশিষ্ট সমাজসেবক ও জিকে ফাউন্ডেশনের কর্ণধার সৈয়দ মনিরুল ইসলাম পৌর এলাকার সাধারণ মানুষদের সাথে উঠান বৈঠক করেছেন।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় শিবগঞ্জ পৌর এলাকার ১নং ওয়ার্ডে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
মেয়র পদপ্রার্থী সৈয়দ মনিরুল ইসলাম বলেন, আসন্ন পৌর নির্বাচনে আপনারা আমার পাশে থাকবেন। আপনারা আমার জন্য দোয়া করবেন যেন মানুষের সেবা দিতে পারি। সুখে-দুঃখে শিবগঞ্জের জনগণের পাশে আছি, থাকবো৷ আপনাদের পাশে থেকে শিবগঞ্জ পৌর এলাকার উন্নয়নে কাজ করে যাব।
উল্লেখ্য, শিবগঞ্জের সৈয়দ পরিবারের ৩ সূর্য সন্তান করোনা ভাইরাসের প্রাদুর্ভাব এর শুরু থেকে অসহায় ও দুস্থদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ, স্বাস্থ্যসুরক্ষা সরঞ্জাম ও নগদ অর্থ প্রদান কার্যক্রম অব্যাহত রেখেছেন।
মেয়র পদপ্রার্থী সৈয়দ মনিরুল ইসলামের ভাই সৈয়দ নজরুল ইসলাম শিবগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান এবং অপর আরেক ভাই কুমিল্লা জেলার পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম বিপিএম (বার) পিপিএম।









