র্যাব-১১ এর অভিযানে ৭৫ বোতল ফেন্সিডিলসহ গ্রেফতার ১
প্রেস রিলিজ: গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১১, সিপিসি-২ এর একটি আভিযানিক দল (৩ সেপ্টেম্বর) দুপুরে কুমিল্লা জেলার কোতয়ালি থানাধীন নোয়াপাড়া এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে বাজারের ব্যাগে করে ফেন্সিডিল পরিবহনকালে একজন মাদক ব্যবসায়ীকে হাতেনাতে গ্রেফতার করা হয় এবং উক্ত ব্যাগ তল্লাশী করে ৭৫ (পঁচাত্তর) বোতল ভারতীয় ফেন্সিডিল উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী কুমিল্লা জেলার কোতয়ালি থানার উত্তর চর্থা গ্রামের মৃত এরশাদ খাঁনের ছেলে মোঃ খোকন খাঁন (৩৫)। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও অনুসন্ধানে জানা যায় যে, সে দীর্ঘদিন যাবৎ কুমিল্লা শহরের বিভিন্ন স্থানে ফেন্সিডিলসহ বিভিন্ন মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল।
উক্ত বিষয়ে ধৃত আসামীর বিরুদ্ধে কুমিল্লা জেলার কোতয়ালি থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র্যাবের অভিযান অব্যাহত থাকবে।










