12105

বৈচিত্র্যময় জনগোষ্ঠী নিয়ে কাজ করা এখনো চ্যালেঞ্জিং

ডেস্ক নিউজ: হিজড়া ও লিঙ্গ বৈচিত্র্যময় জনগোষ্ঠী নিয়ে কাজ করা এখনো চ্যালেঞ্জিং বলে মন্তব্য করেছেন বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত আর্ল রবার্ট মিলার।

বুধবার (২৬ আগস্ট) বন্ধু সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটির কার্যালয় পরিদর্শনে গিয়ে এমন মন্তব্য করেন তিনি।

ads

রাষ্ট্রদূত মিলার বলেন, দেশের সর্বসাধারণের এখনো হিজড়া ও লিঙ্গ বৈচিত্র্যময় জনগোষ্ঠীর বিষয়ে ধারণা স্পষ্ট নেই, তাই এ জনগোষ্ঠী নিয়ে কাজ করা চ্যালেঞ্জিং। ‘বন্ধু’ দীর্ঘদিন ধরে দেশের হিজড়া ও লিঙ্গ বৈচিত্র্যময় জনগোষ্ঠী জীবনমান উন্নয়ন ও অধিকার রক্ষায় কাজ করে আসছে।

পরিদর্শন শেষে সংক্ষিপ্ত বৈঠকে ‘বন্ধু’র এ দীর্ঘ প্রচেষ্টাকে সাধুবাদ জানান মিলার।

ads

সংগঠনের বিভিন্ন চলমান প্রকল্পের বিষয়ে খোঁজ নিয়ে মিলার বলেন, হিজড়া ও লিঙ্গ বৈচিত্র্যময় জনগোষ্ঠীর অধিকার রক্ষায় গণমাধ্যম, ধর্মীয় কর্তাব্যক্তিরা এবং আইনি সহায়তাকারী সংস্থাগুলোকে আরও বেশি সম্পৃক্ত করতে হবে।

এ সময় উপস্থিত হিজড়া ও লিঙ্গ বৈচিত্র্যময় জনগোষ্ঠীর প্রতিনিধিদের সঙ্গে কথা বলেন ও করোনা পরিস্থিতিতে তাদের খোঁজ-খবর নেন রাষ্ট্রদূত মিলার।

ad

পাঠকের মতামত