11856

মুজিব জন্মশতবর্ষে পরিচ্ছন্ন গ্রাম গড়ার অঙ্গীকার নিয়ে দূর্গাপুরে রিক্সা ভ্যান বিতরণ

নিজস্ব প্রতিবেদক: ‘মুজিব শতবর্ষের অঙ্গীকার গ্রামকে রাখব পরিস্কার’-এ শ্লোগানকে ধারন করে কুমিল্লা আদর্শ সদর উপজেলার ২ নং দূর্গাপুর (উত্তর) ইউনিয়ন পরিষদের উদ্যেগে এলাকার ময়লা আবর্জনা অপসরণের জন্য ওয়ার্ড ভিত্তিক রিক্সা ভ্যান বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার সকালে ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে আয়োজিত অনুষ্ঠানে সামাজিক দূরত্ব বজায় রেখে কর্মসূচির উদ্বোধন করেন কুমিল্লা স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মোহাম্মদ শওকত ওসমান। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী মুজিববর্ষ উপলক্ষে এলজিএসপি- ৩ এর অর্থায়নে এ কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে।

এছাড়া একই অনুষ্ঠানে করোনা ভাইরাস (কোভিড ১৯) প্রতিরোধে এলাকার হতদরিদ্রদের মাঝে মাস্ক, হাত ধোয়ার সাবান, ব্লিচিং পাউডার, গ্লার্ভস বিতরণ করা হয়।

ads

বৃহস্পতিবার (২০ আগস্ট) সকাল ১০টায় এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকিয়া আফরিন, উপজেলা ভাইস চেয়ারম্যান তারিকুর রহমান জুয়েল, জেলা পেসিলেটর এসএম শাহারিয়ার রহমান।অনুষ্ঠানের সভাপতিত্ব করেন দূর্গাপুর উত্তর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ। এসময় দলীয় নেতৃবৃন্দ, ইউপি মেম্বারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মোহাম্মদ শওকত ওসমান বলেন, মুজিব বর্ষে সরকার বছর ব্যাপী নানান কর্মসূচি গ্রহণ করেছে। মুজিববর্ষ উপলক্ষে পরিবেশ সুরক্ষায় এক কোটি গাছের ছারা রোপন করা হচ্ছে। ইতিমধ্যে পরিচ্ছন্ন পরিবেশ ও বায়ুদূষণসহ নানাবিধ কার্যক্রমে সরকার সাফল্য অর্জন করেছে। এ কর্মসূচিকে সফল করতে সকলের সমন্বিত সহযোগিতা প্রয়োজন।

ads

সভাপতির বক্তব্যে ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ বলেন,জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী মুজিববর্ষকে সামনে রেখে ‘পরিচ্ছন্ন গ্রাম, পরিচ্ছন্ন শহর’ কর্মসূচি বাস্তবায়নের প্রতিটি নাগরিকের দায়িত্ব পালন করতে হবে। প্রতিটি প্রতিষ্ঠান এবং প্রতিটি বাড়ির নিজ নিজ আঙ্গিনা পরিচ্ছন্ন রাখার দায়িত্ব প্রত্যেককে নিতে হবে। তাহলে আমরা সুস্থ সুরক্ষিত পরিবেশের পাশাপাশি করোনা, ডেঙ্গু, চিকুনগুনিয়া প্রতিরোধে ও মশক নিয়ন্ত্রণ করা সম্ভব হবে।

ad

পাঠকের মতামত