বুড়িচং ও ব্রাক্ষণপাড়ার ৪ হাজার অসহায় ও দুস্থদের মাঝে ২০ লক্ষ টাকা বিতরণ
বুড়িচং প্রতিনিধি: কুমিল্লার বুড়িচং-ব্রাহ্মণপাড়া উপজেলার বিশিষ্ট শিল্পপতি এ এস এম আলা উদ্দিন ভূইয়া ফাউন্ডেশনের উদ্যোগে করোনা কালিন দুই উপজেলার ১৭ টি ইউনিয়নের গরীব অসহায় ও দুঃস্থদের আর্ত মানবতার সেবায় এগিয়ে এসে ৪ হাজার লোকের মাঝে ২০ লক্ষ টাকা বিতরণ করা হয়। গত শুক্রবার ও বৃহস্পতিবার দুই দিন ব্যাপি এসব নগদ অর্থ (২০ লক্ষ) টাকা বিতরণ করেন এ এস এম আলা উদ্দিন ভূইয়া ফাউন্ডেশনের চেয়ারম্যান এবং বিশিষ্ট শিল্পপতি এ এস এম আলা উদ্দিন ভূইয়া। ফাউন্ডেশনের চেয়ারম্যান দুই উপজেলার বিভিন্ন ইউনিয়ন এর গরীব দুঃস্থ লোকজনের মাঝে তিনি এসব নগদ অর্থ বিতরণ করেন।
বুড়িচং উপজেলার মোকাম, ময়নামতি, ভারেল্লা উত্তর ও দক্ষিণ ইউনিয়ন, পীর যাত্রাপুর, ষোলনল, বুড়িচং সদর, রাজাপুর, বাকশীমুল, ব্রাক্ষণপাড়া সদর ইউনিয়ন, মালাপাড়া, সাহেবাবাদ, শিদলাই, দুলাল পুর, মাধবপুর, চান্দলা, শশীদল প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন জযনাল আবেদিন, অাব্দুল মতিন সদার, আবাদ মিয়া, জাকির হোসেন, দেলোয়ার হোসেন,সাব্বির হোসেন মাসুস পারভেজ, এমরান হোসেন, ইউনুস মিয়া, জসিম উদ্দিন প্রমুখ।









