বরুড়ায় যথাযোগ্য মর্যাদায় জাতীয় শোক দিবস পালিত
বরুড়া প্রতিনিধি: কুমিল্লার বরুড়ায় যথাযোগ্য মর্যাদায় গভীর শ্রদ্ধা ও ভালবাসায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদাৎবার্ষিকী জাতীয় ও শোক দিবস পালিত হয়েছে।
শনিবার (১৫ ই আগস্ট) জাতীয় শোক দিবস উপলক্ষে জাতীয় পতাকা উত্তোলন কালো ব্যাজ ধারন করার মধ্য দিয়ে সারাদেশের ন্যায় বরুড়া উপজেলা প্রশাসনের উদ্যোগে নব-নির্মিত উপজেলা চত্ত্বরে বঙ্গবন্ধু ম্যুরাল সকাল ৯টায় উপজেলা প্রশাসনের পক্ষে নির্বাহী অফিসার মোঃ আনিছুল ইসলাম ও উপজেলা চেয়ারম্যান আ ন ম মাইনুল ইসলাম পুষ্পমাল্য প্রদান করেন।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার কর্মকর্তা ডাঃনিশাত সুলতানা, কৃষি কর্মকর্তা মোঃ নজরুল ইসলাম, উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান রোটারিয়ান কামাল হোসেনসহ উপজেলা প্রশাসনের সকল স্তরের কর্মকর্তা মুক্তিযোদ্ধাবৃন্দ।
পরে উপজেলা আওয়ামীলীগের পক্ষে সাধারন সম্পাদক নাছির উদ্দিন লিংকনের নেতৃত্বে পুস্পমাল্য প্রদান করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন পৌরসভা আওয়ামীলীগ আহ্বায়ক আব্দুর রসিদ,সাবেক জেলা পরিষদ সদস্য সোহেল সামাদ,উপজেলা যুুুুবলীগের যুগ্ম আহ্বায়ক বকতিয়ার হোসেনসহ যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ মহিলা লীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দ। পুস্পমাল্য প্রদান শেষে আওয়ামীলীগ দলীয় কার্যালয় আল রসিদ টাওয়ারে কোরান খানি মিলাদ দোয়া ও একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এ দিকে উপজেলা পরিষদ মিলনায়তনে নির্বাহী কর্মকর্তা মোঃ আনিছুল ইসলামের সভাপতিত্বে সকাল ১০টায় প্রশাসনের উদ্যোগে শোক দিবসের তাৎপর্য নিয়ে আলোচন সভা হয় এবং ২২ জন যুবককে ১০ লক্ষ টাকার ঋন প্রদান ও পুরস্কার বিতরন করা হয়।









