জাতীয় শোক দিবস উপলক্ষে ৫নং ওয়ার্ডে মিলাদ ও খাদ্য বিতরণ
নিজস্ব প্রতিবেদক: ১৫ আগষ্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী ও ১৫ আগষ্টে নিহত জাতির জনকের শহীদ পরিবারের সদস্যদের আত্মার শান্তি কামনায় কুমিল্লা সিটি কর্পোরেশনের ৫নং ওয়ার্ডের কাউন্সিলর সৈয়দ আবির আহমেদ ফটু’র উদ্যোগে ১৪ আগষ্ট বাদ এশা মোগলটুলি চৌমুহনীতে মিলাদ দোয়া ও এতিমদের মধ্যে খাদ্য বিতরণ করা হয়েছে।
জাতির জনকের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে বক্তব্য রাখেন, কুমিল্লা মহানগর আওয়ামীলীগের শিল্প ও বানিজ্য বিষয়ক সম্পাদক শেখ ফরিদ আবদুল ফাত্তাহ, কাউন্সিলর আবির আহ্মেদ ফটোর ফটুর পুত্র ৫নং ওয়ার্ড আওয়ামী লীগ নেতা সৈয়দ রায়হান আহমেদ ও যুবলীগ নেতা ইয়াহিয়া মজুমদার।
ads
মিলাদ ও দোয়া পরিচালনা করেন মাওলানা আজিজুল হক মুন্না। পরে এতিমখানার ছাত্র ও স্তানীয় দরিদ্র মানুষের মধ্যে বিরানী বিতরণ করা হয়।
ads










