খেলোয়াড়, ক্রীড়া সংগঠক ও প্রশিক্ষকদের হাতে চেক তুলে দিলেন এমপি বাহার
মাইনুল হক: জাতীয় ক্রীড়া পরিষদের পক্ষ থেকে করোনায় ক্ষতিগ্রস্ত অসহায় খেলোয়াড়, ক্রীড়া সংগঠক ও প্রশিক্ষকদের আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। ৪৫ জনের হাতে চেক তুলে দেন কুমিল্লা সদর আসনের সংসদ সদস্য ও মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা হাজী আ ক ম বাহাউদ্দিন বাহার।

শুক্রবার (১৪ আগষ্ট) দুপুর ১২টায় কুমিল্লা শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়াম এর জেলা ক্রীড়া সংস্থার সম্মেলন কক্ষে যথাযথ সামাজিক দূরত্ব বজায় রেখে চেক বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা সদর আসনের সংসদ সদস্য ও মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা হাজী আ ক ম বাহাউদ্দিন বাহার।

এ সময় উপস্থিত ছিলেন কুমিল্লা জেলা প্রশাসক আবুল ফজল মীর পিএএ, কুমিল্লা জেলা ফুটবল এসোসিয়েশন এর সভাপতি আরফানুল হক রিফাত, জেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক নাজমুল আহসান ফারুক রোমেন প্রমুখ।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এমপি বাহার বলেন, সরকার করোনায় ক্ষতিগ্রস্ত অসহায় ক্রীড়াবিদদের জন্য বরাদ্দ দিয়ে যাচ্ছে। আমরা করোনায় ক্ষতিগ্রস্ত সব অসহায় ক্রীড়াবিদদের পাশে দাঁড়াতে চাই। সরকারের মানবিক সহায়তার অংশ হিসেবে এটি আমাদের ধারাবাহিক কার্যক্রম। এটি অব্যাহত থাকবে।










