মুরাদনগরে ভূমি অফিসের জন্য ল্যাপটপ ও ভূমিহীন পরিবারে কবুলিয়ত বিতরণ
মুরাদনগর প্রতিনিধি: কুমিল্লার মুরাদনগরে ভূমি সেবা সহজীকরনের লক্ষে ২২টি ইউনিয়নের ভূমি অফিসের জন্য বৃহস্পতিবার (১৩ আগস্ট) দুপুরে উপজেলা পরিষদের কবি নজরুল মিলনায়তনে ল্যাপটপ প্রদান করেন আনুষ্ঠানের প্রধান অতিথি জেলা প্রশাসক মো. আবুল ফজল মীর। একই সাথে তিনি ১৩ ভূমিহীন পরিবারের মাঝে খাসজমি বন্দোবস্তের কবুলিয়ত বিতরণ করেন।
উপজেলা নির্বাহী অফিসার অভিষেক দাশের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান ড. আহসানুল আলম সরকার কিশোর ও মুরাদনগর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জাহাঙ্গীর আলম।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা মহলিা ভাইস চেয়ারম্যান সানোয়ারা বেগম লুনা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার-পরিকল্পনা কর্মকর্তা ডা: নাজমুল আলম, উপজেলা নির্বাচন কর্মকর্তা মাসুদ আহমদ শিকদার, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সফিউল আলম তালুকদার, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মমিনুল হক, মুরাদনগর থানার ওসি (তদন্ত) নাহিদ আহমেদ, ও উপজেলা সহকারী পল্লী উন্নয়ন কর্মকর্তা গোলাম মোস্তফা প্রমুখ।
অনুষ্ঠান সঞ্চালনা করেন সহকারী কমিশনার (ভূমি) সাইফুল ইসলাম কমল৷
অনুষ্ঠানের সর্বশেষে জেলা প্রশাসক মো. আবুল ফজল মীর কামাল্লা পাড়ায় ‘জমি আছে ঘর নাই’ প্রকল্পের আওতায় একটি ঘরের চাবি হস্তান্তর করা হয়।










