কুমিল্লা ১০ বিজিবি’র অভিযানে মাদকদ্রব্যসহ আটক ২
ডেস্ক নিউজ: কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) এর অধীনস্থ সাতঘরিয়া বিওপি’র টহলদল কর্তৃক অভিযান পরিচালনা করে কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম উপজেলাধীন দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ২১১৯/৩-এস হতে আনুমানিক ৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে “সোনাইচা” নামক স্থান হতে ১৪ বোতল ফেন্সিডিলসহ (৫,৬০০/-) ০১ জন মাদক চোরাকারবারী মোঃ সোহেল (২৪), পিতা-মৃত ইয়াছিন আলী, গ্রাম-সোনাইচা, পোষ্ট-পদুয়া, থানা-চৌদ্দগ্রাম, জেলা-কুমিল্লাকে আটক করে চৌদ্দগ্রাম থানায় হস্তান্তর করা হয়েছে।

অপর একটি অভিযানে যশপুর বিওপি’র টহলদল কর্তৃক অভিযান পরিচালনা করে কুমিল্লা জেলার সদর দক্ষিণ উপজেলাধীন দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ২০৯০/৪-এস হতে আনুমানিক ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে “পাহাড়পুর” নামক স্থান হতে ০২ বোতল ফেন্সিডিলসহ (৮০০/-) ০১ জন মাদক চোরাকারবারী মোঃ আরিফ হোসেন (১৮), পিতা-মোঃ আবুল খায়ের, গ্রাম-সুভপুর, পোষ্ট-বালুরচর, থানা-সদর দক্ষিণ, জেলা-কুমিল্লাকে আটক করে ভ্রাম্যামান আদালতের মাধ্যমে ০৫ দিনের বিনাশ্রম কারাদন্ড এবং ১০০/- (একশত) টাকা জরিমানা প্রদান করা হয়েছে।
এছাড়াও অন্যান্য বিওপি’র দায়িত্বপূর্ণ এলাকায় অভিযান পরিচালনা করে ভারতীয় ৪৪৮ বোতল ফেন্সিডিল (১,৭৯,২০০/-), ১২ বোতল মদ (১৮,০০০/-), ১৯৮ টি ইয়াবা ট্যাবলেট (৫৯,৪০০/-) এবং ০১ টি সিএনজি (৫,০০,০০০/-) মালিকবিহীন অবস্থায় আটক করা হয়।
আটককৃত মাদকদ্রব্য এবং অন্যান্য মালামালের আনুমানিক মূল্য ৭,৬৩,০০০/- (সাত লক্ষ তেষট্টি হাজার) টাকা। আটককৃত মাদক মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে জমা করা হয়েছে।










