11325

‘সৃষ্টি’ সংগঠনটি একটি ব্যতিক্রমধর্মী সংগঠন: আবু সালাম চৌধুরী

দাউদকান্দি প্রতিনিধি: আমি বহু সংগঠন দেখেছি, ‘সৃষ্টি’ সংগঠনটি আমার কাছে ব্যতিক্রম মনে হয়েছে। এই সংগঠন, মাদক, ইভটিজিং, বাল্যবিয়ে, যৌতুক, এ্যাসিডসন্ত্রাস, পরকীয়াসহ সামাজিক অবক্ষয় রোধে কাজ করার পাশাপাশি বৃক্ষ রোপণ-বৃক্ষমেলা, প্রাকৃতিক দুর্যোগপূর্ণ সময়ে ত্রাণ ও ছিন্নমূল মানুষদের সহযোগিতায় ভূমিকা রেখে যাচ্ছেন’।

দাউদকান্দি উপজেলার গৌরীপুর বাজারের পাতাতা রেস্তোরায় ৭ আগস্ট ২০২০ ইং শুক্রবার সন্ধ্যায় ‘সৃষ্টি’ সাহিত্য-সাংস্কৃতিক ও সমাজকল্যাণ সংগঠনের ২০ বছর পূর্তি উপলক্ষে গুণীজন সংবর্ধনা ও কমিটি পুনর্গঠন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে, সিনিয়র সহকারী পুলিশ সুপার (দাউদকান্দি সার্কেল) মো: আবু সালাম চৌধুরী এসব কথা বলেন।

ads

এসময় তিনি আরও বলেন, ‘আমি সমাজের বিত্তবান এবং চিন্তাশীল মানুষদের প্রতি আহ্বান জানাই, তারা যেন এ ধরনের সামাজিক সংগঠনের সঙ্গে যুক্ত হয়ে সৃষ্টিশীল নানা কর্মকাণ্ডের পরিধি বাড়াতে সহযোগিতা করেন’।

অনুষ্ঠানের প্রদান আলোচক, রোটারী ক্লাব অব দাউদকান্দির প্রেসিডেন্ট, জাতীয় মানবাধিকার সোসাইটির ভাইস চেয়ারম্যান ও গৌরীপুর কামাল মডার্ণ হসপিটালের স্বত্বাধিকারী মো. কামাল উদ্দিন বলেন, ‘আমার দেখা এ এলাকায় শ্রেষ্ঠ একটি সংগঠন ‘সৃষ্টি’। আমি এই সংগঠনের উপদেষ্টা হতে পেরে নিজেকে গর্বীত মনে করছি। সমাজ উন্নয়নে যে কোন ভূমিকা রাখতে আমি সদাপ্রস্তুত। করোনার সময় ছাড়াও ইতো:পূর্বে আমি বৃহত্তর দাউদকান্দিতে গরীব-দুঃখী মানুষদের পাশে ছিলাম এবং ভবিষ্যতেও থাকবো-ইনশাআল্লাহ।

ads

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, গৌরীপুর মুক্তি মেডিকেল সেন্টারের স্বত্বাধিকারী ডা: মোহাম্মাদ মোজাম্মেল হক।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জুরানপুর আদর্শ বিশ্ববিদ্যালয় কলেজের সহকারী অধ্যাপক ও শহীদনগর এমএ জলিল উচ্চ বিদ্যালয়ের সভাপতি মুহতাসিম বিল্লাহ্ স্বপন, কুমিল্লা মেডিকেল কলেজের রেজিস্টার ও নেফ্রোলজীতে সদ্য এমডি ডিগ্রি অর্জনকারী ডাঃ গোলাম মাহবুব শিকদার, সোনালী ব্যাংক তিতাস শাখায়, কুমিল্লা জেলার শ্রেষ্ঠ ম্যানেজার হিসাবে সম্মাননাপ্রাপ্ত মোঃ শাহ্ আলম, গৌরীপুর সুবল আফতাব-উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন সিনিয়র শিক্ষক মো: হাবিবুর রহমান (বিএসসি)।

এসময় ‘সৃষ্টি’র কর্মকর্তা-সদস্যবৃন্দ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের উদ্বোধক ছিলেন, ‘সৃষ্টি’র প্রতিষ্ঠাতা, উপদেষ্টা কবি ও কলামিস্ট মো. আলী আশরাফ খান।

অনুষ্ঠান সঞ্চালনা করেন, বিশিষ্ট ছড়াকার ও ধারাভাষ্যকার মনির হোসেন মাস্টার ও গৌরীপুর রেসিডেন্সিয়াল মডেল স্কুলের প্রধান শিক্ষক, মোঃ শাহ্ আলম সরকার।

অনুষ্ঠানে সমাজের তৃনমূল পর্যায়ে বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদানের স্বীকৃতি স্বরূপ ২৫ জন গুণীজনকে সংবর্ধনা তথা সম্মাননা-২০২০ প্রদান করা হয়।

পরে পুনর্গঠিত ৪৩ সদস্যবিশিষ্ট কমিটির সভাপতি মো: সফিকুল ইসলাম ও সাধারণ সম্পাদক মো: এখলাছুর রহমান মুন্সীর নাম ঘোষণা করা হয় এবং তাদেরকে ফুলের তোড়া দিয়ে বরণ করা হয়।

ad

পাঠকের মতামত