11067

রাষ্ট্রপতির সঙ্গে নবনিযুক্ত নৌ-প্রধানের সাক্ষাৎ

নিউজ ডেস্ক: রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে বিকেলে বঙ্গভবনে নবনিযুক্ত নৌবাহিনী প্রধান ভাইস অ্যাডমিরাল এম শাহীন ইকবাল সৌজন্য সাক্ষাৎ করেছেন।

মঙ্গলবার (২৮ জুলাই) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

ads

রাষ্ট্রপতি নবনিযুক্ত নৌবাহিনী প্রধানকে অভিনন্দন জানিয়ে বলেন, বাংলাদেশের বিশাল সমুদ্র এলাকার সার্বভৌমত্ব রক্ষাসহ এ অঞ্চলের সামুদ্রিক সম্পদ আহরণ ও সংরক্ষণে বাংলাদেশ নৌবাহিনীর ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ।

রাষ্ট্রপতি বলেন, সরকার সশস্ত্রবাহিনীর উন্নয়নে ফোর্সেস গোলস ২০৩০ বাস্তবায়ন করছে। এর ফলে বাংলাদেশ নৌবাহিনী আজ ত্রিমাত্রিক, দক্ষ ও চৌকশ বাহিনীতে পরিণত হয়েছে।

ads

রাষ্ট্রপতি আশা প্রকাশ করে বলেন, নবনিযুক্ত নৌবাহিনী প্রধানের নেতৃত্বে বাংলাদেশ নৌবাহিনী আরো আধুনিক ও প্রযুক্তিজ্ঞানসম্পন্ন শক্তিশালী বাহিনীতে পরিণত হবে।

সাক্ষাৎকালে নবনিযুক্ত নৌবাহিনী প্রধান দায়িত্ব পালনে রাষ্ট্রপতির সহযোগিতা ও দিক-নির্দেশনা কামনা করেন। রাষ্ট্রপতি নৌবাহিনী প্রধানের সাফল্য কামনা করেন।

সাক্ষাৎকালে রাষ্ট্রপতির সচিবরা উপস্থিত ছিলেন।

ad

পাঠকের মতামত