মুক্তিযুদ্ধের সাব সেক্টর কমান্ডার, সাবেক যুবমন্ত্রী আবুল কাশেম আর নেই
নিজস্ব প্রতিবেদক: আছিয়া গণি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা, মুক্তিযুদ্ধের সাব সেক্টর কমান্ডার, সাবেক যুবমন্ত্রী আবুল কাশেম (৭৭) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়াইন্না ইলাহি রাজিউন)। আজ শনিবার (১৮ জুলাই) ভোর ৪টা ২৫ মিনিটে বার্ধক্যজনিত কারণে তার বনানীর নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
আজ শনিবার (১৮ জুলাই) বাদ আসর কুমিল্লা সদর উপজেলার পালপাড়া গ্রামে ওনার বাবা-মায়ের নামে প্রতিষ্ঠিত আছিয়া-গনি বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। সকলকে মরহুমের রুহের মাগফিরাত কামনা করার অনুরোধ করছি।
ads









