বরুড়া’র শিলমুড়ি ইউপি’র বীর মুক্তিযোদ্ধা আব্দুল মমিন মেম্বার আর নেই
বরুড়া প্রতিনিধি: কুমিল্লা’র বরুড়া উপজেলার ৯নং দক্ষিণ শিলমুড়ী ইউনিয়নের জয়াগ নিবাসী ১নং ওয়ার্ডের সাবেক মেম্বার প্রবীণ আওয়ামীলীগ নেতা বীর মুক্তিযোদ্ধা আব্দুল মমিন আজ শুক্রবার (১৭ জুলাই) বিকাল ৩.৪০ মিনিটের সময় ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহে ওয়া ইন্না ইলাাইহি রাজিউন)৷
মরহুমের জায়নাযার নামাজ রাত ৯টায় উনার নিজ (জয়াগ) বাড়িতে অনুষ্ঠিত হবে। মমিন মেম্বার একজন পরোপকারী এবং সমাজকর্মী ছিলেন।
ads









