10437

শিবগঞ্জ উপজেলার বীর মুক্তিযোদ্ধা আবদুস সাত্তার না ফেরার দেশে

নিজস্ব প্রতিবেদক: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার ছত্রাজিতপুর ইউনিয়নের কৃতি সন্তান বীর মুক্তিযোদ্ধা ও সাবেক কমান্ডার আবদুস সাত্তার বৃহস্পতিবার রাত ১২টা ৪৫ মিনিটের সময় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭০ বছর। হৃদ যন্ত্রের ক্রীয়া বন্ধ হয়ে তিনি ইন্তেকাল করেছেন বলে নিশ্চিত করেছেন মরহুমের ভাতিজা পুলিশ অফিসার আল-মামুন।

ads

বীর মুক্তিযোদ্ধা আবদুস আত্তার স্ত্রী, দুই মেয়ে, এক ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। আজ বৃহস্পতিবার তাঁকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হবে।

তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার কৃতি সন্তান কুমিল্লা জেলার পুলিশ সুপার সৈয়দ নূরুল ইসলাম বিপিএম (বার) পিপিএম ও শিবগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান সৈয়দ নজরুল ইসলাম।-কপোত নবী।

ads
ad

পাঠকের মতামত