66113

কুমিল্লায় নাশিদুল কুরআন মাদ্রাসার ২৫ হাফেজকে পাগড়ী প্রদান ও কোরআন মাহফিল অনুষ্ঠিত

নিউজ ডেস্ক: ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে কুমিল্লা নগরীর হাউজিং ২নং সেকশন জামে মসজিদ সংলগ্ন নাশিদুল কুরআন হিফজ মাদ্রাসার উদ্যোগে-২০২৬ সালে পবিত্র কুরআন হিফজ সম্পন্নকারী ২৫ জন শিক্ষার্থীর সংবর্ধনা, পাগড়ী প্রদান ও মনোমুগ্ধকর কোরআন মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওলাদে রাসুল আল্লামা সৈয়দ বাহাদুর শাহ মুজাদ্দেদী। এ ছাড়াও উপস্থিত ছিলেন বিশিষ্ট আলেম-উলামা, পীর-মাশায়েখ, রাজনৈতিক, সামাজিক ও ধর্মীয় ব্যক্তিত্বসহ বিভিন্ন শ্রেণি-পেশার অতিথিবৃন্দ।

ads

অনুষ্ঠানে ২৫ জন হাফেজকে পাগড়ী প্রদান করে সম্মাননা জানানো হয়। বক্তারা পবিত্র কুরআনের শিক্ষা ও দ্বীনি শিক্ষার প্রসারে প্রতিষ্ঠানটির ভূমিকার প্রশংসা করেন এবং এর ধারাবাহিক সাফল্য কামনা করেন।

নাশিদুল কুরআন মাদ্রাসা ২০১৮ সালে প্রতিষ্ঠার পর থেকে দ্বীনি ও নৈতিক শিক্ষার প্রসারে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। প্রতিষ্ঠানের ধারাবাহিক সাফল্যের অংশ হিসেবে প্রতি বছর উল্লেখযোগ্য সংখ্যক শিক্ষার্থী পবিত্র কুরআন হিফজ সম্পন্ন করছেন।

ads

এদিকে প্রতিষ্ঠানের নতুন শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম শুরু হচ্ছে। নূরানী, নাজারা, হিফজুল কুরআন ও একাডেমিক বিভাগে নতুন শিক্ষার্থী ভর্তির আহ্বান জানিয়েছে প্রতিষ্ঠান কর্তৃপক্ষ।

প্রতিষ্ঠানের উত্তরোত্তর উন্নতি, ধারাবাহিক সাফল্য ও ভবিষ্যৎ অগ্রযাত্রার জন্য সকলের আন্তরিক সহযোগিতা এবং দোয়া কামনা করা হয়েছে।

ad

পাঠকের মতামত