নিউজ ডেস্ক: আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে কুমিল্লা আদর্শ সদর উপজেলার ৬নং জগন্নাথপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থী হিসেবে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন বিশিষ্ট সমাজ সেবক নুর আহাম্মদ জুয়েল।
সাধারণ মানুষের মুখে মুখে ঘুরে ফিরছে একটাই নাম নুর আহাম্মদ জুয়েল। দীর্ঘদিনের সমাজসেবামূলক কর্মকাণ্ডের মাধ্যমে তিনি ইতোমধ্যে ইউনিয়নের সর্বস্তরের জনগণের হৃদয়ে আস্থার প্রতীক হিসেবে নিজের অবস্থান শক্ত করেছেন।
স্থানীয় পর্যায়ে তাকে নিয়ে ইতিবাচক আলোচনা এবং নির্বাচনে নেতৃত্ব দেওয়ার সম্ভাবনা জগন্নাথপুর ইউনিয়নের রাজনৈতিক পরিবেশে নতুন মাত্রা যোগ করেছে। দলীয় নেতাকর্মী ও সমর্থকদের প্রত্যাশা, আসন্ন নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করার সুযোগ পেলে তিনি জনগণের প্রত্যাশা পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবেন।
জগন্নাথপুর ইউনিয়ন কুমিল্লা সদর উপজেলার একটি গুরুত্বপূর্ণ এলাকা। এ ইউনিয়নের সার্বিক উন্নয়ন, যোগাযোগব্যবস্থার আধুনিকায়ন, রাস্তাঘাটের সংস্কার, শিক্ষা ও স্বাস্থ্যসেবার মানোন্নয়নসহ নানা ক্ষেত্রে কার্যকর উদ্যোগ গ্রহণের প্রত্যাশা দীর্ঘদিনের। স্থানীয় বাসিন্দারা এমন একজন জনপ্রতিনিধি প্রত্যাশা করেন, যিনি এলাকার সমস্যা ও সম্ভাবনা সম্পর্কে সচেতন থাকবেন এবং সাধারণ মানুষের সুখ-দুঃখে পাশে দাঁড়াবেন।
এমন প্রেক্ষাপটে চেয়ারম্যান পদে নুর আহাম্মদ জুয়েলের সম্ভাব্য প্রার্থিতা নিয়ে আগ্রহ তৈরি হয়েছে। তার সমর্থকদের প্রত্যাশা, তিনি নির্বাচনে অংশগ্রহণ করলে ইউনিয়নের উন্নয়ন, জনকল্যাণ এবং মানুষের ন্যায্য অধিকার প্রতিষ্ঠার বিষয়গুলোকে গুরুত্ব দিয়ে কাজ করার সুযোগ পাবেন।






