66089

মোটরসাইকেল শোডাউন এর মধ্য দিয়ে চেয়ারম্যান প্রার্থী জুয়েল এর নির্বাচনী প্রচারণা শুরু

নিউজ ডেস্ক: কুমিল্লা আদর্শ সদর উপজেলার ৬নং জগন্নাথপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে এলাকা জুড়ে বইছে নির্বাচনি হাওয়া। নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে সাধারণ মানুষের দোয়া ও সমর্থন প্রত্যাশা করছেন বিশিষ্ট সমাজ সেবক নুর আহাম্মদ জুয়েল।

চেয়ারম্যান পদে নিজের প্রার্থিতা জানান দিতে নুর আহাম্মদ জুয়েলের নেতৃত্বে একটি বিশাল মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত হয়েছে। প্রায় তিন শতাধিক মোটরসাইকেল নিয়ে যুবক ও সমর্থকরা জুয়েল ভাইয়ের সালাম নিন, চেয়ারম্যান পদে ভোট দিন স্লোগানে মুখরিত করে তোলেন পুরো এলাকা। এতে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও সমর্থকরা অংশ নেন।

ads

মোটরসাইকেল শোডাউনটি ইউনিয়নের বিভিন্ন ওয়াডের গুরুত্বপূর্ণ সড়ক ও বাজার প্রদক্ষিণ করে। এ সময় রাস্তার দু’পাশে দাঁড়িয়ে থাকা সর্বস্তরের মানুষ তাকে করতালি ও উষ্ণ অভ্যর্থনার মাধ্যমে স্বাগত জানান।

শোডাউন শেষে সংক্ষিপ্ত বক্তব্যে চেয়ারম্যান পদপ্রার্থী জুয়েল বলেন, আমি কোনো ব্যক্তিগত স্বার্থে সমাজসেবা করি না। দীর্ঘ পথচলায় জনগণের ভালো-মন্দে পাশে থেকেছি। জগন্নাথপুর ইউনিয়নকে একটি মাদকমুক্ত, সন্ত্রাসমুক্ত ও উন্নত মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তোলাই আমার মূল লক্ষ্য। এই লক্ষ্য অর্জনে আমি আগামী ইউপি নির্বাচনে আপনাদের দোয়া, ভালোবাসা ও সমর্থন প্রত্যাশা করছি।

ads

স্থানীয় ভোটাররা জানান, নুর আহাম্মদ জুয়েলের এই বিশাল শোডাউন প্রমাণ করে নির্বাচনে তিনি একজন শক্তিশালী ও অত্যন্ত জনপ্রিয় চেয়ারম্যান পদপ্রার্থী।

ad

পাঠকের মতামত