66068

শারদীয় দুর্গাপূজার ছুটিতে বিবির বাজার স্থলবন্দর দিয়ে পাসপোর্টধারী যাত্রীদের যাতায়াত বেড়েছে

ডেস্ক রিপোর্ট: শারদীয় দুর্গাপূজাকে কেন্দ্র করে আন্তর্জাতিক বাণিজ্য ও ইমিগ্রেশন রুট কুমিল্লা বিবির বাজার স্থলবন্দরে পাসপোর্টধারী যাত্রী চাপ বেড়েছে। বিশেষ করে বাংলাদেশ থেকে ভারতে যাতায়াতকারীর সংখ্যা আগের তুলনায় বৃদ্ধি পেয়েছে জানিয়েছে ইমিগ্রেশন পুলিশ। ইমিগ্রেশন পুলিশের তথ্য অনুযায়ী গত ছয় দিনে যাত্রী পারাপরের সংখ্যা ছিল ৩১৩ জন।

এদিকে দুর্গাপূজা উপলক্ষ্যে স্থলবন্দর দিয়ে টানা ৮ দিন (১৭ অক্টোবর) থেকে (২৪ অক্টোবর) আমদানি-রফতানি বাণিজ্য বন্ধ থাকার ঘোষণা করা হয়েছে। তবে এই ছুটির মধ্যেও দুই দেশের মধ্যে পাসপোর্টধারী যাত্রী যাতায়াত এবং কাস্টমস ও বন্দরের অভ্যন্তরীণ দাফতরিক কার্যক্রমের নির্দিষ্ট কিছু অংশ সচল থাকবে।

ads
ad

পাঠকের মতামত