66055

কুমিল্লা জেলায় নিরাপদ খাদ্য নিশ্চিতে বাজার ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ কর্মসূচী অনুষ্ঠিত

নিউজ ডেস্ক: কুমিল্লা জেলায় নিরাপদ খাদ্য নিশ্চিতে বাজার ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৯ অক্টোবর) সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, জেলা কার্যালয় কুমিল্লার আয়োজনে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে নিরাপদ খাদ্য নিশ্চিতে করণীয় ও বাজার ব্যবস্থাপনার বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

ads

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের অতিরিক্ত পরিচালক (যুগ্মসচিব) কায়ছারুল ইসলাম সিকদার। সভাপতিত্ব করেন জেলা প্রশাসক রোজী আকতার।

প্রশিক্ষণ দেন বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ কুমিল্লা জেলা কার্যালয়ের নিরাপদ খাদ্য অফিসার জুয়েল মিয়া।

ads

প্রশিক্ষণ কর্মসূচিতে বক্তারা বলেন, জনস্বাস্থ্য সুরক্ষায় ভেজালমুক্ত ও নিরাপদ খাদ্য প্রাপ্তি নিশ্চিত করা অত্যন্ত জরুরি।

এ লক্ষ্যে বাজারের ব্যবসায়ী ও সংশ্লিষ্টদের সচেতন হওয়ার পাশাপাশি সঠিক বাজার ব্যবস্থাপনা গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করা হয়। অনুষ্ঠানে স্থানীয় ব্যবসায়ী ও সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ অংশ নেন।

ad

পাঠকের মতামত