66029

এআই নীতি তদারকিতে ট্রাম্পের ‘সুপার ইন্টেলিজেন্স ফোর্স’ গঠন

আন্তর্জাতিক ডেস্ক: কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) বিষয়ে যুক্তরাষ্ট্রের নীতি ও কার্যক্রম তদারকিতে নতুন একটি টাস্কফোর্স গঠন করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ‘সুপার ইন্টেলিজেন্স ফোর্স’ নামের এই টাস্কফোর্সের নেতৃত্ব দেবেন জাতীয় গোয়েন্দা পরিচালক জে ক্লেটন। খবর বিবিসির

রোববার (৪ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির উন্নয়নে যুক্তরাষ্ট্রের নেতৃত্ব ধরে রাখা নিশ্চিত করা এবং এ বিষয়ে সরকারের সঙ্গে সাধারণ মানুষের যোগাযোগ সমন্বয় করাই নতুন টাস্কফোর্সের অন্যতম লক্ষ্য।সংবাদ পড়ুন

ads

গত ২৯ সেপ্টেম্বর কৃত্রিম বুদ্ধিমত্তার নাম পরিবর্তন করে ‘সুপার ইন্টেলিজেন্স’ করার নির্বাহী আদেশে সই করেন ট্রাম্প। এর আগে তিনি বলেছিলেন, ‘কৃত্রিম’ শব্দটি প্রযুক্তিটিকে ‘নকল’ বা ‘ভুয়া’ বলে মনে করায়।

ট্রাম্প আরও জানিয়েছেন, কৃত্রিম বুদ্ধিমত্তার নিরাপত্তা তদারকিতে একটি বোর্ড গঠন করা হবে। শীর্ষ প্রযুক্তি প্রতিষ্ঠানের কর্মকর্তারা তার ভাষায় নৈতিকভাবে বাধ্যতামূলক একটি চুক্তিতে সই করার পর তিনি এ উদ্যোগের কথা জানান।

ads

নতুন টাস্কফোর্স সম্পর্কে ট্রাম্প বলেন, সুপার ইন্টেলিজেন্স ফোর্স ভোক্তা, জনস্বার্থসংশ্লিষ্ট সংগঠন, ধর্মীয় প্রতিষ্ঠান, গুরুত্বপূর্ণ অবকাঠামো সেবাদাতা এবং সুপার ইন্টেলিজেন্স প্রতিষ্ঠানগুলোর সঙ্গে কেন্দ্রীয় সরকারের যোগাযোগ সমন্বয় করবে।প্রকৌশল কোর্স খুঁজুন

টাস্কফোর্সে ফেডারেল ট্রেড কমিশনের চেয়ারম্যান অ্যান্ড্রু ফার্গুসন, প্রতিরক্ষা মন্ত্রণালয়ের গবেষণা ও প্রকৌশলবিষয়ক আন্ডারসেক্রেটারি এমিল মাইকেল এবং অফিস অব পারসোনেল ম্যানেজমেন্টের পরিচালক স্কট কুপরও থাকবেন।

টাস্কফোর্সটি সরাসরি প্রেসিডেন্ট ট্রাম্প ও হোয়াইট হাউসের চিফ অব স্টাফ সুসি ওয়াইলসের কাছে প্রতিবেদন দেবে। টাস্কফোর্সের প্রধান জে ক্লেটন গত আগস্টে যুক্তরাষ্ট্রের জাতীয় গোয়েন্দা পরিচালক হিসেবে দায়িত্ব নেন। ট্রাম্পের প্রথম পছন্দ বিল পাল্টেকে আইনপ্রণেতারা প্রত্যাখ্যান করার পর ক্লেটনকে এ পদে নিয়োগ দেওয়া হয়।

কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে ক্লেটন এর আগে বলেছিলেন, ‘কোনো কিছু একই সঙ্গে সুযোগ ও হুমকি হলে, সেটিকে নিয়ন্ত্রণে আনার জন্য যথাসাধ্য চেষ্টা করতে হবে।’

কৃত্রিম বুদ্ধিমত্তার ওপর নিয়ন্ত্রণ আরও কঠোর করার জন্য শিল্প খাতের প্রভাবশালী ব্যক্তিদের চাপ বাড়ার মধ্যেই নতুন এই টাস্কফোর্স গঠনের ঘোষণা এলো। ওপেনএআই ও অ্যানথ্রপিকের মতো প্রতিষ্ঠানের শীর্ষ কর্মকর্তারাও প্রযুক্তিটির নিয়ন্ত্রণব্যবস্থা জোরদারের পক্ষে অবস্থান নিয়েছেন।

 

ad

পাঠকের মতামত