66018

বেকারত্ব দূরীকরণে দক্ষতা নির্ভর শিক্ষা জরুরি: অধ্যাপক ড. চৌধুরী সায়মা ফেরদৌস

নিউজ ডেস্ক: পাবলিক সার্ভিস কমিশন (পিএসসি) সদস্য অধ্যাপক ড. চৌধুরী সায়মা ফেরদৌস বলেন, শুধু একাডেমি সার্টিফিকেট নির্ভর শিক্ষা বর্তমানে যথেষ্ট নয়। বেকারত্ব দূর করতে একাডেমিক শিক্ষার পাশাপাশি দক্ষতা নির্ভর শিক্ষা জরুরি।

রোববার (০৪ অক্টোবর) কুমিল্লা টাউনহল মাঠে কুমিল্লা জেলা কারিগরি, ভোকেশনাল শিক্ষা ও ট্রেইনিং ইন্সটিটিউশন ফোরাম (টিভিইটি) আয়োজিত তিন দিনব্যাপী কারিগরি শিক্ষা ও উদ্ভাবনী মেলার শেষ দিনে ‘কারিগরি শিক্ষার মানোন্নয়ন, পেশাগত স্বীকৃতি এবং ভবিষ্যৎ কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি’ শীর্ষক সেমিনারে অ্যানালিস্ট হিসেবে তিনি এসব কথা বলেন।

ads

তিনি বলেন, আমরা যখন কারিকুলাম ডেভেলপ করি তখন শুধু শিক্ষকদের দিয়েই করি। এক্ষেত্রে একাডেমির সাথে ব্যবহারিক সেক্টরের মিসমেচ হচ্ছে। ইন্ডাস্ট্রির সাপ্লাই এবং ডিমান্ডের ক্ষেত্রে গ্যাপ টা থেকেই যাচ্ছে। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের এ যুগে আমাদের কারিকুলামটাও টেকনোলজি বেইজড করতে হবে। গতানুগতিক ধারায় আমরা ভাবলে হবে না।

ড. সায়মা বলেন, ছাত্রছাত্রীদের ইন্ডাস্ট্রি সম্পৃক্ততা খুবই জরুরি। ৩ দিন ক্লাস করলে বাকি ৩ দিন ইন্ডাস্ট্রিতে তাকে হাতেকলমে শিখাতে হবে। কিন্তু আমরা দেখি শুধু একাডেমিক শিখে, কিন্তু ইন্ডাস্ট্রি কোলাবোরেশান না হওয়ার কারনে তাকে চাকরি ক্ষেত্রে গিয়ে আবার দীর্ঘ সময় নিয়ে শিখতে হয়। এক্ষেত্রে সে বৈষম্যের শিকার হয়। বলা হয় অভিজ্ঞতা নেই। অনেক বছর কাজ করে তাকে অভিজ্ঞতা অর্জন করতে হয়। কিন্তু সে যদি ইন্ডাস্ট্রি কোলাবোরেশানের সুযোগ পেতো তাহলে তার অভিজ্ঞতা বিশ্ববিদ্যালয়ের পড়াকালীনই পেয়ে যেতো।

ads

কারিগরি শিক্ষার ক্ষেত্রে একজন শিক্ষার্থীর অবশ্যই ইন্ডাস্ট্রি লিঙ্কেজ থাকতেই হবে। না হয় সে শিক্ষার অর্ধেক শিখলো মাত্র। এই সুযোগ টা রাষ্ট্র তৈরি করে দিতে হবে। ইন্ডাস্ট্রিগুলোকেও বাধ্যতামূলক এডজাঙ্কট ফ্যাকাল্টি বা অফিসার নিয়োগ দেয়া জরুরি।

বিদেশে শ্রমিক পাঠানোর বিষয়ে বলেন, বিদেশে লো স্ক্রীল শ্রমিক পাঠাচ্ছি আমরা। যে কারনে আমাদের শ্রমিক ভাইরা অবমূল্যায়িত হচ্ছে। দক্ষ শ্রমিক পাঠাতে পারলে বহির্বিশ্বের এদেশের শ্রমিক ভাইয়েরা মূল্যায়িত হবে এবং বৈদেশিক রেমিট্যান্স বাড়বে।

তিন দিনব্যাপী কারিগরি শিক্ষা ও উদ্ভাবনী মেলার শেষ দিনে ‘কারিগরি শিক্ষার মানোন্নয়ন, পেশাগত স্বীকৃতি এবং ভবিষ্যৎ কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি’ শীর্ষক সেমিনারে প্যানেল স্পীকার হিসেবে উপস্থিত ছিলেন পিএসসি সদস্য ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. চৌধুরী সায়মা ফেরদৌস, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এম এম শরীফুল করীম, সাবেক সচিব ও ডেসকো চেয়ারম্যান সারোয়ার জাহান ভুঁইয়া, ঢাকা টিচার্স ট্রেনিং কলেজের অধ্যক্ষ ইঞ্জিনিয়ার শাখাওয়াত আলী।
সঞ্চালনা করেন, সিসিএন শিক্ষা পরিবারের ট্রাস্ট্রি বোর্ডের চেয়ারম্যান ড. তারিকুল ইসলাম চৌধুরী।

প্যানেলিস্টের বক্তব্যে ঢাকা টিচার্স ট্রেনিং কলেজের অধ্যক্ষ ইঞ্জিনিয়ার শাখাওয়াত আলী বলেন, আজকের আধুনিক টেকনোলজি ভবিষ্যতে ব্যাডেটেড। আজ থেকে ২০ বছর আগের টেকনোলজি এখন ব্যাকডরটেড। কারন টেকনোলজি দিন দিন পরিবর্তন হচ্ছে। তিন বছর আগের কারিকুলাম দিয়ে টেকনোলজির হিস্টোরি শেখানো সম্ভব, কিন্তু টেকনোলজি শিক্ষানো সম্ভব নয়। শুধু একাডেমিক গুরুত্ব না দিয়ে টেকনোলজি বেইজড দক্ষতা বাড়ানোও জরুরি।

অপর প্যানেলিস্ট সানোয়ার জাহান ভুঁইয়া বলেন, রেগুলার আমাদের যে চাহিদা তা হলো প্রশিক্ষন চাহিদা নিরূপণ করা। এটা প্রতিনিয়ত পরিবর্তন করতে হবে। কারন আজকের মেথড আগামীতে চলবে না।

আমাদের বর্তমান প্রজন্মকে ইন্ডাস্ট্রি কোলাবোরেশান বাড়াতে হবে। প্রতিষ্ঠানের সাথে ইন্ডাস্ট্রি লিংকেজ বাড়াতে হবে। তবেই প্রাতিষ্ঠানিক শিক্ষার সাথে উৎপাদনমূখী মম্ভাবনা বাড়বে। আমাদের স্কীল মিসমেজের কারনে এদেশে শিক্ষিত বেকারের সংখ্যা বাড়ছে। আমাদের এখন দরকার স্কীলবেইজড এডুকেশনেথড তৈরি করলে বেকারের সংখ্যা কমবে। আর বেকারত্ব বাড়লে মাদক, নৈতিকতা বিবর্জিনসহ সামাজিক অবক্ষয় বাড়তেই থাকবে।

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এম এম শরীফুল করীম বলেন, সবার আগে আমাদের শিক্ষক শিক্ষার্থীদের মানসিকতা পরিবর্তন জরুরি। শিক্ষার জন্য সমন্বিত সিস্টেম দরকার। টেকনিক্যাল জেনারেল এডুকেশনের সমন্বয়ে শিক্ষা নীতি প্রয়োজন।

তিনি বলেন, পলিটেকনিক্যালে দেখি ডিপ্লোমা কোর্স ৩ বছরে শুধু সার্টিফিকেট দেয়। দক্ষতা কতটুকু অর্জন করতে পারলো সেটা বিবেচনা করা হয় না। টেনিক্যাল এডুকেশনে আমাদের মনোনিবেশ করতে হবে। আমাদের প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি ইন্ডাস্ট্রি লিংকেজ জরুরি। তাহলে একাডেমিক নলেজ টা শিক্ষার্থীরা প্র্যাকটিক্যালি কাজে লাগাতে পারবে।

তিনি আরও বলেন, ডিপ্লোমা এবং বিএসসি ডিগ্রীর মধ্যে যে তফাৎ টা তা হলো ডিপ্লোমা শর্ট সিলেবাসে পড়ায়, বিশ্ববিদ্যালয়ে একটু ডিটেইলস সিলেবাস পড়ায়। কিন্তু অনেক ক্ষেত্রে ডিপ্লোমা করেই জব মার্কেটে ঢুকে যায়। তাহলে তার দক্ষতা নিয়ে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠে এবং বৈষম্য তৈরি হয়। এক্ষেত্রে সিস্টেম টা ঢেলে সাজানো জরুরি।

উল্লেখ্য, তিন দিনব্যাপী এ উদ্ভাবনী মেলা গত শুক্রবার কুমিল্লা টাউনহল মাঠে শুরু হয়।

ad

পাঠকের মতামত