নিউজ ডেস্ক: কুমিল্লা কেটিসিসিএ লিমিটেড ও কুমিল্লা জেলা কৃষক সমবায় ঐক্য পরিষদ সমিতির সদস্যদের সঙ্গে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২ সেপ্টেম্বর) সন্ধ্যায় মনির টাওয়ারে এ সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা মনিরুল হক চৌধুরী এমপি। সভাপতিত্ব করেন কেটিসিসিএ লিমিটেডের চেয়ারম্যান মো: শাহাজাহান সিরাজ।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আমিরুজ্জামান আমির, কুমিল্লা জেলা বিএনপির সাবেক যুগ্ন আহবায়ক মোজাহিদ চৌধুরী, সদর দক্ষিণ বিএনপির সভাপতি এডভোকেট আখতার হোসাইন, সা. সম্পাদক ওমর ফারুক, কেটিসিসিএ লিমিটেডের সাবেক সহ-সভাপতি ইয়াসিন আহাম্মেদ, কেটিসিসিএ লিমিটেডের সহ-সভাপতি ডা. ইয়াসিন।
প্রধান অতিথির বক্তব্যে মনিরুল হক চৌধুরী বলেন, স্বাধীনতার পূর্ব থেকেই কুমিল্লা অঞ্চল ছিল সবচেয়ে ঘনবসতিপূর্ণ এলাকা, আজ আল্লাহ্কে সাক্ষী রেখে ড. আখতার হামিদ খানকে কৃতজ্ঞতা চিত্তে স্মরণ করছি। যিনি এই কেটিসিসিএ লিমিটেড প্রতিষ্ঠার মাধ্যমে কুমিল্লা অঞ্চলকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ এলাকা হিসেবে প্রতিষ্ঠা করেন।
তিনি বলেন, কেটিসিসিএ লিমিটেডের প্রায় ২০ হাজার কোটি টাকার সম্পদ ছিল। এ সম্পদ লুণ্ঠন হয়ে গেছে, এর জন্য আপনাদেরকেও একদিন জবাব দিতে হবে। এ সময় তিনি কেটিসিসি’র বর্তমান দুরবস্থা উত্তরণের জন্য সবসময় পাশে থাকার আশা ব্যক্ত করেন।






