পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণে বিশ্বসেরা রাশিয়া: পুতিন
আন্তর্জাতিক ডেস্ক: পারমাণবিক শক্তি তথা পরমাণু ভিত্তিক বিদ্যুৎ ও জ্বালানি খাতের পুরো পরিসরজুড়ে দক্ষতা ও প্রযুক্তিগত সক্ষমতা থাকা বিশ্বের একমাত্র দেশ রাশিয়া। বৃহস্পতিবার (২০ আগস্ট) পারমাণবিক বিদ্যুৎ ও জ্বালানি খাত নির্মাণ নিয়ে এমন মন্তব্য করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।
ওই বৈঠকে পুতিন বলেন, সম্ভবত রাশিয়াই বিশ্বের একমাত্র দেশ যার পারমাণবিক জ্বালানি খাতের পুরো শৃঙ্খলজুড়ে গাঠনিক সক্ষমতা রয়েছে। একই সঙ্গে আমাদের পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রগুলোতে ঐতিহ্যগতভাবে উচ্চমাত্রার নিরাপত্তা ও পরিচালনাগত নির্ভরযোগ্যতার মান বজায় রয়েছে।
ads
পুতিন জোর দিয়ে বলেন, এই প্রতিযোগিতামূলক সুবিধাগুলোই রাশিয়াকে বিদেশে পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণের বাজারে শীর্ষস্থানীয় অবস্থান ধরে রাখতে সক্ষম করছে।
সূত্র: তাস
ads











