65455

টানা ৩ রাত হামলা চালিয়েও ইরানের সঙ্গে চুক্তি এখনো সম্ভব বললেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের বিরুদ্ধে নতুন করে সামরিক হামলা ও দেশটির বন্দরগুলোতে পুনরায় নৌ-অবরোধ আরোপের পরও তেহরানের সঙ্গে একটি সমঝোতায় পৌঁছানো সম্ভব বলে তিনি মনে করেন।

গতকাল সোমবার হোয়াইট হাউসের ওভাল অফিসে সাংবাদিকদের ট্রাম্প বলেন, ‘হ্যাঁ, আমি মনে করি একটি চুক্তি সম্ভব। অবশ্যই আমি তা মনে করি।’

ads

তিনি দাবি করেন, দুই পক্ষের মধ্যে প্রায় একটি সমঝোতা হয়ে গিয়েছিল। ট্রাম্পের ভাষ্য, ‘মাত্র দুই দিন আগেই তাদের সঙ্গে আমাদের একটি চুক্তি হয়েছিল। কিন্তু পরে তারা বলল, ‘আমরা এই চুক্তিটি করতে পারছি না। আমাদের এটি নিয়ে আরও আলোচনা করতে হবে।’

এর আগে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে পাল্টাপাল্টি ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার মধ্যেই ট্রাম্প ইরানের বিরুদ্ধে পুনরায় অবরোধ কার্যকরের ঘোষণা দেন। একই সঙ্গে তিনি বলেন, হরমুজ প্রণালির নিরাপত্তার দায়িত্ব যুক্তরাষ্ট্র নেবে এবং সেখানে নিরাপদে চলাচলকারী জাহাজগুলোর কাছ থেকে অর্থ আদায় করা হবে।

ads

ফক্স নিউজকে দেওয়া এক টেলিফোন সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ‘আমরা হরমুজ প্রণালি নিয়ন্ত্রণ করব। সম্ভবত এটি পরিচালনাও করব। আমরা প্রণালির অভিভাবক হব। আর এর জন্য আমাদের অর্থ দেওয়া উচিত।’

তিনি আরও বলেন, এই দায়িত্ব পালনের জন্য যুক্তরাষ্ট্রের উল্লেখযোগ্য পারিশ্রমিক পাওয়া উচিত। তার যুক্তি, হরমুজ প্রণালি ব্যবহারকারী দেশগুলো অর্থনৈতিকভাবে সমৃদ্ধ এবং যুক্তরাষ্ট্রের কাছ থেকে এ ধরনের নিরাপত্তা সেবা বিনা মূল্যে প্রত্যাশা করা উচিত নয়।

ad

পাঠকের মতামত