65458

কুমিল্লায় দুই বাসের সংঘর্ষে নিহত ১

নিউজ ডেস্ক: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার সুয়াগাজী এলাকায় দুই বাসের সংঘর্ষে ইমরান গাজী (২৮) নামে এক যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ১০ জন।

মঙ্গলবার (১৪ জুলাই) সকাল সাড়ে ৮টার দিকে রাহাত ফিলিং স্টেশনের সামনে ঢাকাগামী লেনে এ দুর্ঘটনা ঘটে।

ads

নিহত ইমরান গাজী চাঁদপুর সদর উপজেলার ফজলুল হক গাজীর ছেলে।

ময়নামতি ক্রসিং হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মমিন জানান, চট্টগ্রাম থেকে ঢাকাগামী সিডিএম পরিবহনের একটি বাসকে পেছন থেকে ধাক্কা দেয় ফেনী থেকে কুমিল্লাগামী মদিনা পরিবহনের একটি যাত্রীবাহী বাস।

ads

এতে মদিনা পরিবহনের বাসের সামনের অংশ এবং সিডিএম পরিবহনের বাসের পেছনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। দুর্ঘটনায় সিডিএম পরিবহনের যাত্রী ইমরান গাজী ঘটনাস্থলেই মারা যান। এ সময় আরও ১০ জন যাত্রী আহত হন।

পুলিশ জানায়, নিহতের মরদেহ ও দুর্ঘটনাকবলিত দুই বাস উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে।

ad

পাঠকের মতামত